ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী ছাত্রদলের টাঙ্গাইল, খুলনা মহানগর, নরসিংদী এবং ঢাকা জেলা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এসব জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে ঢাকা উত্তর জেলার সদস্য সচিব করা হয়েছে সজিব রায়হানকে। গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে সংঘর্ষের এক পর্যায়ে বাঁশ হাতে পুলিশের ওপর চড়াও হন তিনি। সেসময় ছবিটি বেশ আলোচিত হয়েছিল।
এ ঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতাদের ধন্যবাদ জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাদের একজন বান্দরবান জেলা শাখার ছাত্রদলের নেতা উমর ফারুক জিহাদ। তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ সজিব রায়হানকে ঢাকা উত্তর জেলার সদস্য সচিব নির্বাচিত করায়, সাহসীরা মুল্যায়িত হলে সামনে আরো সাহসী ছেলেরা এগিয়ে আসবে।’
ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক করা হয়েছে মো. আলহাজ মিয়াকে। এ ছাড়া ঢাকা জেলা দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে রবিউল ইসলাম অমিতকে এবং সদস্য সচিব করা হয়েছে পারভেজ হাসান পারভেজকে।
গত ২৮ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল ছাত্রদলের। এর অংশ হিসেবে সকাল ১০টার দিকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব ও তার আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার পর নেতাকর্মীদের একটি অংশ প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বেরিয়ে সড়কে বসে পড়েন। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে তুলে দেয়।
তারপরই উপস্থিত ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় সজিব রায়হান একটি বাঁশ হাতে নিয়ে পুলিশের এক সদস্যের ওপর চড়াও হন। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে না পেয়ে তার দুই ভাইকে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয় পুলিশ।
সজিব এর আগে অবিভক্ত ঢাকা ছাত্রদল কমিটির সদস্য ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!