পুরো বর্ষা মৌসুমে হাতে গোনা কয়েকদিন মাত্র বৃষ্টি হওয়ার পর আর মেঘের দেখা নেই। গত দুই দশক ধরেই বাংলাদেশে বর্ষাকালে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক সময় বর্ষাকালের আগে অথবা পড়ে বেশি বৃষ্টি হচ্ছে, অথচ পুরো আষাঢ়-শ্রাবণ মাস শুষ্ক থাকছে।
আগে অগাস্ট-সেপ্টেম্বরের পরে বৃষ্টি হতো না, কিন্তু এখন জুন মাসে বৃষ্টি না হয়ে সেই বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে।
বিশেষজ্ঞরা এ জন্য জলবায়ু পরিবর্তন এল নিনো বা লা নিনার প্রভাবকে দায়ী করছেন। সাধারণত পেরু অঞ্চলের সমুদ্রের পানির উষ্ণতা বেড়ে গেলে এল নিনো আর কমে গেলে লা নিনা তৈরি হয়। এর প্রভাব প্রশান্ত বা ভারত মহাসাগরীয় সব দেশের ওপরেই পড়ে। বৃষ্টি কম বা বেশি হওয়া, প্রাণীর জৈববৈচিত্রের ওপরে তার প্রভাব পড়ে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার বিবিসি বাংলাকে বলেন, ‘এটাকে আমরা সাধারণত বলে থাকি, ভেরিয়াবিলিটি অব মনসুন। এল নিনো বা লা নিনার প্রভাবে এটা হয়ে থাকে। এই বছর এল নিনো হচ্ছে। সেরকম হলে সাধারণত বৃষ্টিপাত কম হয়। কিন্তু যেখানে হবে, সেখানে অতি বৃষ্টি বা বন্যা হয়ে যায়। যেমন আমাদের এখানে বৃষ্টি কম হলেও গুজরাটে বা পাকিস্তানে অনেক বৃষ্টি হচ্ছে।’
যে মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হয়ে থাকে, সেটা অনেক সময় উত্তর বা দক্ষিণে অবস্থান নিয়ে থাকে। এটা যদি দক্ষিণ দিকে বেশি সময় থাকে, তাহলে বাংলাদেশ অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। আবার উত্তর অঞ্চলে থাকলে হিমালয়ের পাদদেশ এলাকায় বৃষ্টিপাত বেশি হয়, যার ফলে অনেক সময় নদীগুলো উপচে উজানে বন্যা দেখা দেয়।
তিনি বলেন, ‘বর্ষাকালের এই পরিবর্তন ২০০৩ সাল থেকেই দেখতে পাচ্ছি। যে অ্যাক্সেসে মনসুন সিস্টেম থাকে, সেটা দক্ষিণ দিকে এক থেকে দুই ডিগ্রি সরে গেছে। এর ফলে আমাদের এলাকায় বর্ষাকালে বৃষ্টির হার কমে গেছে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘গত বছরের তুলনায় এবার বৃষ্টিপাত প্রায় ৫৭.০৬ শতাংশ কম। বর্তমানে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, সব মেঘ সেখানে চলে যাচ্ছে। ফলে বাংলাদেশের আকাশ অনেকটা মেঘ শূন্য অবস্থায় থাকছে।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই মাসের ২৮/২৯ তারিখের দিকে এই অবস্থার পরিবর্তন হবে। তখন হয়তো দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে।’

০
বর্ষায় আকাশে মেঘের দেখা নেই, গরমে পুড়ছে ফসলের মাঠ