মাত্র দেড় ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যেত সিলেট নগরীর বেশির ভাগ এলাকা। বাসাবাড়িতে ঢুকে পড়তো পানি। আর সেই সিলেট নগরীতে এখন মুষলধারে বৃষ্টি হলেও জলাবদ্ধতার সেই চিত্র দেখা যায় না। সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই সিলেট নগরীর এ জলাবদ্ধতা দূর হয়েছে বলেই মনে করছেন নগরবিদরা।
নগরবিদরা বলছেন, সিলেটে জলাবদ্ধতার এ সমস্যা ছিল দীর্ঘদিনের। অল্প বৃষ্টি হলেই পুরো শহর পানির নিচে তলিয়ে যেত। তবে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবার কাজে দিয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে তার সুফল এখন দৃশ্যমান। নাগরিকরাও এখন সরকার ও বর্তমান সিটি মেয়রের সমন্বয়ের বিষয়টি অনুধাবন করতে পারছেন।
তথ্যসূত্র বলছে, বিগত সময়ে নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় দেড় হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সিটি করপোরেশন। তবু গত দুই বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহান নগরবাসী। দুই-তিন ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যেতো সিলেট নগরের বেশিরভাগ এলাকা। বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়তো পানি। এখন সেই চিত্র জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে পাল্টে গেছে।
সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে আর বাসিন্দাদের সঙ্গে কথা বলা জানা গেছে, সিলেটে গত কয়েকদিন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লাগাতার মুষলধারে বৃষ্টি হয়েছে। কিন্তু নগরীর কোথাও তৈরি হয়নি জলাবদ্ধতা। সাম্প্রতিক সময়ে নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয়েছে। ফলে ময়লা কিংবা আবর্জনা জমার সুযোগ হয়নি। দ্বিতীয়ত, সুরমার খনন কাজের গতি বৃদ্ধি পাওয়া ও সঠিক সময়ে খনন কাজ এগিয়ে যাওয়ায় এই লাগাতার বৃষ্টিতেও সিলেট নগরবাসী জলাবদ্ধতার মুখোমুখি হননি। ফলে নগরবাসীর প্রশংসায় ভাসছেন সিটি মেয়র।
নগরীর ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীম খান। বয়সে তরুণ। তিনি বলেন, ‘বিগত দশবছর ধরে দেখে আসছি অল্পবৃষ্টিতে নগরীর চারপাশে জলাবদ্ধতা। এবারই ব্যতিক্রম দেখলাম। বর্তমান মেয়র নাগরিকদের জনদুর্ভোগ দূরীকরণে যে উদ্যোগগুলো নিচ্ছেন তা অবশ্যই প্রশংসনীয়।’
নগরীর ২নং ওয়ার্ডের বাসিন্দা ষাটোর্ধ্ব রহমান মিয়া বলেন, ‘আগে জলাবদ্ধতায় অনেক ভোগান্তি তৈরি হতো। কিন্তু এই মৌসুমে সিলেট সিটিতে জলাবদ্ধতা তেমন তৈরি হয়নি। আমরা দুর্ভোগ চাই না।’
এ বিষয়ে জানতে চাইলে সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, সিলেট নগরে জলাবদ্ধতার অন্যতম কারণ ছিলো ড্রেনগুলো সময়মতো পরিচ্ছন্ন না করা এবং লিংক-ডেনগুলোতে মূল ড্রেনের সংযোগ স্থাপন না করা। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পরিকল্পনার সমন্বয়ের ফলে এ জটিলতা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। জলাবদ্ধতার বিষয়টি মাথায় নিয়ে এবার বর্ষা আসার আগেই মহানগরের সংস্কার হওয়া প্রত্যেকটি ড্রেন একাধিকবার পরিচ্ছন্ন করা হয়েছে। এ ছাড়া ড্রেনগুলোর পকেট কেটে বড় এবং লিংক ড্রেন সংযোগ করে দেওয়া হয়েছে। ফলে ভারী বৃষ্টি হলেও এবার নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।
০
বদলে যাওয়া সিলেট: জলাবদ্ধতা না থাকায় স্বস্তিতে নগরবাসী