আগামীকাল রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘ক্রিসমাস’। বাংলায় ‘বড়দিন’। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় দিনটি। বরাবরের মতো এবারও উৎসবের রঙে সেজেছে রাজধানীর চার্চ ও অভিজাত হোটেলগুলো। সাজসজ্জা থেকে বাদ যায়নি বাড়িঘরও। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, ফুল দিয়ে ঘর সাজিয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।
ঢাকার বেশ কয়েকটি গির্জা ঘুরে দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা। লাল, নীল ও সবুজ আলোয় ঝলমল করছে গির্জাগুলো। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। বড়দিন উপলক্ষে বিশ্ববাসীর মঙ্গল কামনা করে আজ শনিবার রাত থেকেই শুরু হবে বিশেষ প্রার্থনা। কাল সকালে চার্চগুলোতে হবে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও প্রার্থনা। এরপর কেক কেটে মিষ্টি, কমলা, চকলেট খেয়ে বাড়ি ফেরা। বাড়িতে থাকছে ভূরিভোজ, অতিথি আপ্যায়ন, আর সব শেষে ঘুরে বেড়ানো। রাজধানী সদরঘাটের ঢাকা ব্যাপ্টিস্ট চার্চে প্রার্থনা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
এবার বড়দিনের প্রার্থনা পরিচালনা করবেন সহকারী পালক রীনা রায়। বক্তা থাকবেন পালক প্রধান রেভারেন্ট রোলান্ড দীলিপ সরকার। প্রার্থনা শেষে সকাল ১১টায় সবাইকে নিয়ে পালক প্রধান কেক কেটে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
রীনা রায় কালবেলাকে বলেন, প্রায় ১৮০ থেকে ১৭৫ জন খ্রিষ্টভক্ত বড়দিন উদযাপন করতে চার্চে আসবেন। অন্য ধর্মের লোকজনও আমাদের সঙ্গে শামিল হবেন। রাজধানী কাফরুলের ক্যান্টনমেন্টের সেন্ট লরেন্স চার্চে সকাল ৭টা ও ৯টা এবং রাত ৮টায় ৫০০ থেকে ৬০০ রোমান ক্যাথলিক উপাসক প্রার্থনা করতে আসবেন। সেখানে ফাদার যাকোভ স্বপন গোমেজ সহকারী ফাদার স্টানলি চঞ্চল কস্তা থাকবেন প্রার্থনা পরিচালনায়। গির্জা, বাড়িঘরের মতো রাজধানীর পাঁচতারকা হোটেলের লবি ও রেস্টুরেন্টগুলো সেজেছে বড়দিনের আমেজে। সেইসঙ্গে থাকবে ক্রিসমাস ক্যারল, মেরি-গো-রাউন্ড।
এদিকে বড়দিন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় তিনি বলেন, ২৪ থেকে ২৬ ডিসেম্বর বড় গির্জা ও এর আশপাশ এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা বাহিনী ও র্যাব। এ ছাড়া গির্জাগুলোতে সিসি ক্যামেরা বসানো থাকবে।

০
বড়দিনের উৎসবের প্রস্তুতি ঢাকার সব গির্জায়