ডেস্ক রিপোর্ট: চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করা হচ্ছে এবং এবারের আয়োজনে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় পিছিয়েছে। সেটি অনুষ্ঠিত হবে জুলাই মাসে।
আরও বলা হয়েছে, পূর্ববর্তী মেলায় ঠিক হয়েছিল থিম কান্ট্রি বাংলাদেশ। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ গুরুত্বপূর্ণ। কলকাতা বইমেলা কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়েছে। এবার মেলা উৎসর্গ করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে। ১৯৭১ সালে পাকিস্তান শাসন থেকে ছিন্ন হয়ে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলেছে। তাই তাকে উৎসর্গ করে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে।
গিল্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এবারের মেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালিত হবে।
অন্যদিকে করোনার কারণে পিছিয়েছে বাংলাদেশের অমর একুশে গ্রন্থমেলা। প্রতিবার ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে টানা একমাস চলে। এবার ঢাকার বইমেলা হবে মার্চ মাসে। ঢাকা বাংলা একাডেমি এই বিষয়ে সেদেশের সরকারের সঙ্গে আলোচনা করছে।
এদিকে কলকাতা বইমেলার আয়োজন নিয়ে তৎপর গিল্ড জানিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হবে মেলা। গিল্ড বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যে ভোট পরবর্তী সময়েই হতে চলেছে মেলা। গিল্ড জানিয়েছে, এই প্রথম কলকাতা বইমেলায় উদযাপিত হবে একুশে ভাষা উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে হবে এই অনুষ্ঠান।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!