ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছে দেশের দুর্গম ও উপকূলীয় এলাকার ৩১টি দ্বীপ। ১১২টি ভি-স্যাটের মাধ্যমে সেখানে সরবরাহ করা হচ্ছে ব্যান্ডউইথ। যার ফলে এসব এলাকার মানুষ ইন্টারনেট ও অপটিক্যাল ফাইবার সংযোগ ছাড়ায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এই দুর্গম দ্বীপের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ ওয়াইফাইয়ের মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করছে। এসব এলাকা টেলি মেডিসিন ও টেলি এডুকেশনেরও আওতায় আনা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রথম ধাপে ৩১ দ্বীপকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। আরও ৪০টি দ্বীপ বা চর যেখানে পৌঁছাতে পারছি না, সেখানেও ইন্টারনেট সেবা দেওয়া হবে। দুর্গম এলাকাগুলোকে নেটওয়ার্কের আওতায় আনতে প্রথম ধাপের কাজ শেষ পর্যায়ে, দ্বিতীয় ধাপের কাজও শুরু হচ্ছে।’
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ প্রসঙ্গে বলেন ‘টেলিভিশন চ্যানেগুলো ছাড়াও ইতোমধ্যে আমরা প্রায় ৩১টি দ্বীপে যেখানে কোনো ফাইবার অপটিক্যাল ক্যাবল যায়নি বা যেখানে কোনো টেলিফোন সেবা বা ব্যান্ডউইথ ওখানে পৌঁছায়নি সেখানে স্যাটেলাইটের মাধ্যমে ১১২টি ভি-স্যাটে বসিয়ে ব্যান্ডউইথ সাপ্লাই করছি। ওই সমস্ত এলাকায় টেলিমেডিসিন ও টেলি এডুকেশন সেবা প্রদান করার কাজ দ্রুত এগিয়ে চলছে।’
স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপ এলাকায় নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের পরিচালক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম এলাকার ৩১টি দ্বীপকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হয়েছে। সেখানে ডাউনলোড স্পিড ১০ এমবিপিএস ও আপলোড স্পিড দুই এমবিপিএস। দ্বীপগুলোর বাসিন্দারা তাদের নিজস্ব ডিভাইসে ওয়াইফাইয়ের মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এখন পর্যন্ত টাকা-পয়সা নেওয়া হচ্ছে না, আগামী দুই বছরও টাকা নেওয়া হবে না।’
বিসিএসসিএল জানিয়েছে, পটুয়াখালীর চর কাজল, চর বিশ্বাস, বাহের চর, চর বোরহান ও চন্দ্রদ্বীপসহ এলাকার সাতটি দ্বীপ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের আওতা এসেছে। এছাড়া চাঁদপুরে আটটি, পিরোজপুর, বরিশাল নোয়াখালীর একটি করে এবং ভোলার ১১টি দ্বীপে এ ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে মোবাইল ইন্টারনেট সুবিধা থাকলেও জরুরি যোগাযোগের জন্য সেখানে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এসব এলাকার সরকারি-বেসরকারিসহ ১১২টি প্রতিষ্ঠানে এখন ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। এলাকাগুলোর বাসিন্দারাও এখন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারছে। আর ২০১৯ সালের মার্চে শুরু হওয়া এই প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১২ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র সফল উৎক্ষেপণ হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এর ইন অরবিট টেস্টসহ (আইওটি) নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়। পাওয়া যায় সফল সংকেত। উৎক্ষেপণের ছয় মাসের মাথায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মালিকানা ও দেখভালের দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)-এর অধীনে স্যাটেলাইটটির সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!