ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডা. অপর্ণা বসাক নামে এক নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে ময়মনসিংহে। আত্মহত্যায় প্ররোচনার আসামি করে কথিত প্রেমিক খন্দকার মাহবুব এলাহীর নামে এই মামলা দায়ের করা হয়।
বুধবার বিকালে নিহতের মা জোসনা বসাক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি খন্দকার মাহবুব এলাহীর মা ও বাবার পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত খন্দকার মাহবুব এলাহীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও অপর্ণা বসাকের স্বজনরা।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।
তিনি বলেন, মামলা হয়েছে। তবে খন্দকার মাহবুব এলাহী নামক ফেসবুক আইডির ব্যক্তির সন্ধান এখনও পাওয়া যায় যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। আশা করছি অচিরেই তাকে আইনের আওতায় আনা যাবে।
এর আগে মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নীচতলায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন অপর্ণা বসাক।
এর আগে মৃত অপর্ণা বসাক তার একটি ফেসবুক পোস্টে খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশে লিখেছিলেন, “ভালো থেকো, আমি আর পারছি না। হয়তো আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।”
পুলিশ জানায়, ওই নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। বিগত প্রায় এক বছর ধরে তিনি ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

০