নিউজ ডেস্ক : মাগুরার মহম্মদপুরে এক নীরব বিপ্লব বয়ে যাচ্ছে। ফেলে দেয়া বেলের খোসা থেকে তৈরি হচ্ছে নানান মালা। আর দেশের গণ্ডি পেরিয়ে ওই মালা যাচ্ছে বিদেশেও।
আর এই কাজ করে সংসার চালাচ্ছে বাবুখালী ইউনিয়নের তিন শতাধিক পরিবার। মাগুরার বেলের খোসার মালা পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, চীন ও জাপানেও রফতানি হচ্ছে।
সরেজমিনে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে, বেলের খোসা থেকে একধরনের যন্ত্র দিয়ে ছোট ছোট পুঁথি বা দানা কেটে সুতায় ভরে তৈরি করা হচ্ছে নানা রঙের নান্দনিক মালা। দরিদ্র পরিবারের সদস্যরা জীবিকা নির্বাহের জন্য মালা তৈরির কাজ করেন।
বংশপরম্পরায় আজও টিকে আছে শিল্পটি। ৮-১০টি গ্রামের প্রায় ৩০০ পরিবার এ কাজে জড়িত। তবে আগে পাঁচ শতাধিক কারিগর যুক্ত ছিলেন এ পেশায়। কিন্তু কাঁচা বেলের সংকট আর লাভ কম হওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন অনিশ্চিত এ পেশা।
স্থানীয়রা জানান, প্রায় ৭০ বছর আগে এখানে বেলের খোসা থেকে মালা তৈরির কাজটি শুরু হয়েছিল। নদীভাঙনের কারণে এখানে আগে সে রকম কোনো ফসল ফলত না। এক সময় নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ধীরেন্দ্রনাথ বিশ্বাস নামে দুজন স্নানের সময় নদীতে বেলের খোসা ভেসে যেতে দেখে তা তুলে এনে মালা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বিক্রি করেন। সেই থেকে শুরু হয় বেলের খোসা থেকে মালা তৈরির কাজ।
আগে শুধু ধর্মীয় কাজে এই মালা ব্যবহৃত হতো। তবে কালপরিক্রমায় মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীভাঙনের শিকার এই এলাকার হতদরিদ্র মানুষের হাতের তৈরি বেলের খোসার মালা এখন সারাদেশের বিভিন্ন ফ্যাশন হাউস ও গার্মেন্টসে বিক্রি করা হচ্ছে। আবার দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমিয়েছে এই মালা। এটি এখন শিল্পের স্বীকৃতি পেয়েছে।
এ শিল্পের মহাজনরা জানিয়েছেন, দেশের মধ্যে শুধু মাগুরার মহম্মদপুরের এই গ্রামগুলোতেই তৈরি করা হয় বেলের মালা। বাংলাদেশের আর কোথাও এই শিল্প এখন পর্যন্ত গড়ে ওঠেনি। তবে পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আরও বড় করা সম্ভব।
ব্যবসায়ীরা বলছেন, যারা মালা তৈরি করেন, তারা অধিকাংশই দরিদ্র। তাই প্রতিবছর মৌসুমের শুরুতে মালা তৈরির জন্য অগ্রিম টাকাপয়সা দিয়ে সহযোগিতা করে থাকি। সরকার যদি স্বল্প বা বিনা সুদে এদের ঋণ দেওয়ার ব্যবস্থা করত, তাহলে হয়তো এরা আরও ভালোভাবে এই শিল্পটাকে সমৃদ্ধ করতে পারত।
এই মালা দেশের বিভিন্ন পোশাক কারখানা, ফ্যাশন হাউসে বিক্রি হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, চীন ও জাপানে বিক্রি হচ্ছে, এমনটা জানান তিনি।
বিসিক মাগুরা অঞ্চলের উপপরিচালক আব্দুস সালাম বলেন, এই শিল্পকর্মটি টিকিয়ে রাখা খুবই জরুরি। কারণ, এই শিল্পের মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। তারা যদি আমার কাছে আসেন, তাহলে আমি তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব, এই শিল্পকে আরও উন্নত করতে এবং যাতে কারিগরদের ভাগ্যোন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!