প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে দেশটিতে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন-প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুই দিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধুকন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমার কাছে সেই শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত।
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ নিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনাই দুই দেশের রাষ্ট্রদূত তোলেননি। উল্টো জার্মান ও ফ্রান্সের সরকারপ্রধানের অভিনন্দন বার্তার লিখিত কপি আমার কাছে পৌঁছে দিয়েছেন দুই রাষ্ট্রদূত।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্যদিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ। এক অভিনন্দন বার্তায়, প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সফলতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন চ্যান্সেলর।
এদিকে গত ২৩ জানুয়ারি গণভবনে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রসঙ্গত, আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও পৃথিবীর বিখ্যাত বহুজাতিক কোম্পানির শীর্ষ নেতারা সমসাময়িক গুরুত্বপূর্ণ নানান নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে থাকেন।
০
ফেব্রুয়ারিতে সিকিউরিটি কনফারেন্সে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী