সবসময়েই ইসরায়েলবিরোধি সুরে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তবে মুখে যাই বলুন না কেন, যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েই চলেছে তুরস্ক। এমনকি সম্পর্ক রক্ষার দায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের বিরোধিতা করাটাও তুরস্কের পক্ষে অসম্ভব নয়। সবচেয়ে কঠোর ইসরায়েলবিরোধী বক্তব্য দিলেও, সবচেয়ে নমনীয় অবস্থানেই রয়েছেনে এরদোয়ান। তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দেন, কিন্তু গত ডিসেম্বর মাস থেকে ইসরায়েলে তুরস্কের রপ্তানি বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। এমনকি এই হিসাব ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা শুরুর আগের চাইতেও বেশি। ইসরায়েলের তেলের জোগানদাতাদের মধ্যে তুরস্ক রয়েছে সামনের সারিতে। ইরান বারবার তুরস্কের প্রতি ইসরায়েলে তেল ও খাদ্য সরবরাহ বন্ধ করার কথা বললেও এরদোয়ান কৌশলগত কারণে ইসরায়েলের সাথে বিবাদে যেতে নারাজ। মনে রাখা দরকার, তুরস্কই প্রথম মুসলিম দেশ হিসেবে ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়; যদিও সেটা ছিল কামাল আতাতুর্কের অতি-সেকুলার শাসনামল। আমল বদলালেও ইসরায়েলের প্রতি তুরস্কের নমনীয়তায় তেমন বদল আসে নি।
কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ এক সমঝোতায় আসে তুরস্ক। সুইডেনকে ন্যাটোর সদস্য হতে অনুমোদন দিয়েছে দেশটি। এর বিনিময়ে পরিবর্তে তুরস্ককে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
এরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন ওয়াশিংটন সফর করেন ৭ এবং ৮ মার্চ। এ সফরে তারা 'ইউএস-তুর্কিয়ে স্ট্র্যাটেজিক মেকানিজম' বা কৌশলগত প্রক্রিয়া নিয়ে সপ্তম বৈঠকে বসেন। ২০২১ সালের এই কৌশলগত প্রক্রিয়ার অবতারণা হয় যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির লক্ষ্যে। ইতিমধ্যেই এ সম্পর্কের বরফ গলে এসেছে অনেকটাই, বলেছেন আঙ্কারায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেফ ফ্লেক।
এরদোয়ানের দ্বিমুখী আচরণ
মার্চের শুরুতে বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করে এ দুই দেশ। তাতে প্রথমত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টানা হয়। এখানে চোখে পড়ার মতো বিষয় হলো, অতীতে এই যুদ্ধের ব্যাপারে তুরস্ক নিরপেক্ষ ছিল, কিন্তু এই বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে রাশিয়ার বিপক্ষে কথা বলেছে। এরদোয়ানের অতীত বক্তব্যের সাথে এই বিবৃতির বক্তব্য স্পষ্টত সাংঘর্ষিক।
শুধু তাই নয়, গাজায় ইসরায়েলের হামলা নিয়ে অতীতে উল্লেখযোগ্য মাত্রায় সোচ্চার ছিলেন এরদয়ান। এমনকি গাজায় 'গণহত্যা' হচ্ছে দাবি করেন তিনি, তেল আবিবের নেতাদের 'যুদ্ধাপরাধী' বলে আখ্যা দেন। অথচ এই যৌথ বিবৃতিতে গাজার পরিস্থিতকে নেহায়েতই 'চলমান সঙ্কট' বলে শেষ করে দেওয়া হয়। এ থেকে বোঝা যায়, স্থান-কাল-পাত্র হিসেব করে কৌশলে নিজের বক্তব্য পাল্টে ফেলতে সক্ষম এরদোয়ান এবং তুরস্ক।
এ বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক সহায়তার অবকাশ রয়েছে। এছাড়া এই দুই দেশের মাঝে সামরিক সহায়তার ক্ষেত্রও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পিকেকে, আইএসআইএস, এবং আল কায়েদার সন্ত্রাসী কার্যকলাপ রোধে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক।
নিজের স্বার্থসিদ্ধির পথে হাঁটছে তুরস্ক
যুক্তরাষ্ট্রের সাথে এই কৌশলগত প্রক্রিয়ায় তুরস্ক নিজের লাভটুকু বুঝে নেওয়ার বিভিন্ন পথ দেখছে। একদিকে যেমন 'সুইডেনের বদলে এফ-১৬' সমঝোতায় তারা এগিয়ে গেছে, তেমনই ভবিষ্যতে নিরাপত্তা, বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়গুলোতেও তারা নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে।

০