নিউজ ডেস্ক : ফরিদপুরে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। সেই সঙ্গে পুরোনো গরম কাপড়ের বিক্রির ধুম পড়েছে। শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অস্থায়ী পুরোনো কাপড়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
দামে কম এবং মানে ভালো হওয়ায় পুরোনো গরম কাপড়ের চাহিদা বেশি থাকে। ফলে অস্থায়ী দোকানগুলোতে বেচাকেনাও ভালো হয়।
শহরের মহাকালী পাঠশালার মোড় এলাকায় অবস্থিত পুরোনো কাপড়ের দোকানগুলো সব সময় জমজমাট থাকে। এ ছাড়া শহরের শরীয়তুল্লাহ বাজার, কোর্ট এলাকা, টেপাখোলা ও সিএনবি ঘাট এলাকায় পুরোনো গরম কাপড় দেদার বিক্রি হতে দেখা যাচ্ছে।
পুরোনো গরম কাপড়ের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শীতের শুরু, অর্থাৎ অগ্রহায়ণ মাস থেকে এ কাপড়ের চাহিদা শুরু হয়ে তা অব্যাহত থাকে মাঘের শেষ পর্যন্ত।
ব্যবসায়ীরা জানান, শহরের মহাকালী পাঠশালার মোড় এলাকায় থানা রোডের দুই পাশে ২৭ বিক্রেতা কাপড় বিক্রি করেন। আগে এই বিক্রেতারা ব্যাংক এশিয়ার মোড়, জনতা ব্যাংকের মোড় এলাকায় ফুটপাতে দোকান করতেন। কিছুদিন আগে ফরিদপুর পৌরসভা মহাকালী পাঠশালার মোড় এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওই জায়গায় এই ২৭ জন পুরোনো কাপড় বিক্রেতাকে পুনর্বাসন করে।
পুরোনো কাপড়ের ব্যবসায়ীরা জানান, ফরিদপুর শহরে তারা মোট ৫২ বিক্রেতা শহরের বিভিন্ন জায়গায় পুরোনো কাপড় বিক্রি করেন। এ শীত মৌসুমে তাঁরা সবাই মিলে অন্তত ৪০০ বেল কাপড় বিক্রি করেন। কোরিয়া, তাইওয়ান, জাপানসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এ কাপড়গুলো বাংলাদেশে আনা হয় জাহাজে।
সাধারণত দুই ধরনের পোশাক ফরিদপুরে বিক্রি হয়ে থাকে। সোয়েটার ও জ্যাকেট। মানভেদে প্রতি বেল সোয়েটার ফরিদপুরে আনার খরচ পড়ে ৭ থেকে ৯ হাজার টাকা। প্রতি বেল সোয়েটারে ব্যবসায়ীদের লাভ থাকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। প্রতি বেল জ্যাকেট মানভেদে দাম পড়ে ১৫ থেকে ২৪ হাজার টাকা। এগুলো বিক্রি করে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা লাভ থাকে।
পুরোনো জ্যাকেট কিনতে এসে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র নাজমুল ইসলাম (২৪) বলেন, ‘কিছু পোশাক আছে দামে কম এবং দেখতেও বেশি পুরোনো লাগে না। সেসব থেকেই খুঁজে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে আমি একটা জ্যাকেট কিনতে এসেছি।’
চুনাঘাটা এলাকার বাসিন্দা রিকশাচালক হালিম শেখ (৪৫) নিজের মা ও মেয়ের জন্য কিনতে এসেছেন উলের মোটা সোয়েটার। হালিম শেখ বলেন, ‘এক থেকে দেড় শ টাকার মধ্যে মোটা ভালো সোয়েটার পাওয়া যায়। আমার বৃদ্ধা মা ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের জন্য তাই কিনতে এসেছি। আমাদের তো বেশি দাম দিয়ে নতুন পোশাক কেনার সামর্থ্য নাই। বাইরের এই পুরোনো গরম পোশাক না থাকলে আমরা বিপদেই পড়ে যেতাম।’
স্কুলশিক্ষিকা শিল্পী রানী বিশ্বাস (৩৫) বলেন, ‘আমার সাত বছর বয়সী মেয়ের জন্য কিছু শীতের কাপড় কিনেছি। ঘরে পরে থাকার জন্য কিছু পুরোনো পোশাক মেয়ের জন্য খুঁজছি। দামে কম হওয়ায় যথেচ্ছ ব্যবহার করা যায় এই পোশাক।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!