ডেস্ক রিপোর্টঃ রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
সূত্র জানায়, অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে ছাত্রদল। সমাবেশের এক পর্যায়ে অনেক কর্মীকে মোটরসাইকেল ভাঙচুর ও আশেপাশের ভবন ভাঙচুর করতে দেখা যায়। অনেক সাংবাদিকও আহত হন।
পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ছাত্রদলের কর্মীরা। এরপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে পড়ে আর প্রেসক্লাবের গেট বন্ধ করে দেয়া হয়।
এরপর পুলিশ প্রেসক্লাব চত্বরে ঢুকে পড়লেও সেখানে বিএনপির নেতাকর্মীদের পাওয়া যায়নি তারা প্রেসক্লাব ভবনে ঢুকে পড়ে। আর প্রেসক্লাবের মূলভবনে পুলিশকে ঢুকতে না দেয়ায় নেতাকর্মীদের আর খুঁজে পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে আনে।
প্রেসক্লাবের সামনে পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রমনা জোনের ডেপুটি কমিশনার সাজ্জাদুর রহমান। এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। সাজ্জাদুর রহমান বলেন, ‘মেট্রোপলিটন এলাকায় কর্মসূচি পালন করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি লাগে। তারা অনুমতি ছাড়া এখানে এসেছিল। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন, যেটা পূর্বপরিকল্পিত মনে হয়েছে। পুলিশের পাঁচ-সাতজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের হেফাজতে আছেন। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।’প্রসঙ্গত, এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেয়ার কথা থাকলেও তিনি আসার আগেই সেখানে রণক্ষেত্রে পরিণত হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!