নিউজ ডেস্ক : প্রেম মানে না বাঁধা, মানে না সমাজের নিয়ম। কিন্তু প্রেমের ফাঁদে ফেলে সঙ্গীকে সর্বস্বান্ত করেছেন এমন প্রতারকের সংখ্যাও নেহাত কম নয়। এরকমই ঘটনা ঘটেছে দেশের পুরোনো যৌনপল্লী দৌলতদিয়ায়।
প্রেমের আশ্বাস দিয়ে বিয়ে, সংসার ও সন্তান জন্মদানের পর যৌনকর্মীর জমানো সকল টাকা নিয়ে আবার তালাকও দিয়েছেন এক প্রতারক। যিনি দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। পরে অবশ্য তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওই যৌনকর্মী ফিরে পাননি তার সন্তানের পিতৃপরিচয় এবং জমানো অর্থ।
হাতিয়ে নেয়া উপার্জনের অর্থ ফেরত ও সন্তানের পরিচয়ের দাবিতে লিখিত অভিযোগ করেছেন ওই যৌনকর্মী। ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক বরাবর এ অভিযোগ করা হয়। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম জুলহাস মোল্লা।
অভিযোগে ওই যৌনকর্মী উল্লেখ করেন, ১০ বছর আগে দৌলতদিয়া যৌনপল্লীতে আসেন। এখানে আসার পর উপার্জিত অর্থ দিয়ে তিনি ভালোভাবে জীবন-যাপন করছিলেন। ওই সময় সেখানকার ক্ষমতাসীন নেতা মরহুম নুরুল ইসলাম মন্ডলের ভাগ্নে জুলহাস মোল্লা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় পদে আসার পর ওই যৌনকর্মীকে নানা প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ে করেন তাকে।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের এক বছরের মাথায় তাদের একটি ছেলে সন্তান হয়। ওই সময় নানা কৌশলে জুলহাস মোল্লা তার নিকট থেকে ব্যবসা ও রাজনীতির কথা বলে ১৫ লাখ টাকা নেন। এর কিছুদিন পর অত্যাচার শুরু করে যৌতুক দাবি করেন জুলহাস। এক সময় ওই নারীকে জোরপূর্বক তালাক দেন। ফলে বাধ্য হয়ে আবার জীবিকার তাগিদে যৌন পেশায় ফিরে যান ভুক্তভোগী।
ওই নারী অভিযোগে জানান, এতোদিন জুলহাসের ক্ষমতার কারণে কোনো অভিযোগ করার সাহস পাননি। তাকে পদ থেকে বহিষ্কার করার পর অভিযোগ করার সাহস পান। তার নিকট থেকে নেয়া নগদ অর্থ ফেরত ও সন্তানের পরিচয় দাবি করেন এই নারী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জুলহাস মোল্লা। তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। রাজনৈতিক প্রতিহিংসায় একটি পক্ষ ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে এ অভিযোগ করিয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!