নেত্রকোণায় প্রেমিককে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিকা। জেলার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ওই প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত প্রেমিকার নাম সবুজা খাতুন (১৯)। তিনি আশ্রয়ণ প্রকল্পের ৪/৩নং ঘরের মঞ্জু ইসলামের মেয়ে। অন্যদিকে প্রেমিক বাবু মিয়া পার্শ্ববর্তী ৪/২নং ঘরের আবদুল আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজা আর বাবু দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩-৪ দিন আগে ছেলে-মেয়েকে একত্রে পেয়ে এ ঘটনা দুই পারিবারের মধ্যে জানাজানি হয়। পরে মীমাংসার মাধ্যমে দুজনের বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। এ সুযোগে ছেলের পরিবারের লোকজন ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এ খবর সবুজা জানতে পারে। এরই জের ধরে এ আত্মহত্যা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে এ ঘটনার পর থেকে ছেলের পরিবারের লোকজন পালিয়েছে বলেও জানায় নিহতের পরিবার।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, নিহতের নিজ বসতঘরের পাশের একটি বসতঘর থেকে বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০