রাজশাহীর সীমান্তবর্তী পদ্মাচরের শেষ গ্রাম চর খানপুর। যেকোনো মুহূর্তে পদ্মায় বিলীন হয়ে যেতে পারে গ্রামটি। প্রাত্যহিক গ্রামীণ জীবনে বিশেষ করে রাত্রিকালীন গৃহস্থালি কাজ, লেখাপড়াসহ সকল কাজকর্মে আলোর দিশারি ছিল কুপিবাতি ও হারিকেন। আর গ্রামটিতে শিক্ষার আলো তো ছিল না বললেই চলে।
সেই ঘুটঘুটে অন্ধকার গ্রামে পৌঁছেছে বিদ্যুতের আলোর। বাড়ির চালে বসেছে সোলার প্যানেল।
গ্রামটিতে নিজস্ব ভিটায় লাগানো পেঁয়াজের ক্ষেতে কাজ করছিলেন ত্রিশ বছরের যুবক লিখন চৌধুরী। মোবাইল ফোনে গান শুনছিলেন। তার টিনের তৈরি বাড়ির চালের ওপর লাগানো রয়েছে সোলার প্যানেল।
সোলারের বিষয়ে এই যুবক বলেন, ‘অন্ধকার এই গ্রামে সবাই কেরোসিনের কুপি বাতি জ্বালাইতাম। কয়েকমাস হলো সরকার সবার ঘরে ঘরে সোলার প্যানেল দিয়েছে। ক্যাবল, বাতি সবই দিয়েছে। কোনো টাকা লাগেনি। সোলার আসার পর সবাই কুপি বাতি জ্বালানো বন্ধ করেছি। এখন সবাই ফোনও চালাতে পারে।’
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এই যুবক বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই গ্রামে বিদ্যুৎ আনা সম্ভব নয়, তাই সোলার দিয়ে আলোকিত করেছেন তিনি। এই গ্রামের সকলেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।’
পুরো গ্রামে মাত্র তিনজনের বাড়িতে টেলিভিশন রয়েছে বলে জানালেন গ্রামটির জয়নাল হোসেন নামে আরেক যুবক। তিনি জানান, সোলার দিয়ে টেলিভিশন চললেও বিটিভি ছাড়া আর কিছু দেখা যায় না। তবে সবচেয়ে বেশি উপকার হয়েছে মোবাইল ফোন চার্জ করার ক্ষেত্রে।
৭০ বছরের বৃদ্ধ জয়নাল আবেদীন বলেন, সূর্য ডুবে গেলে অন্ধকারে ডুবে যেত এই গ্রাম। আর এখন রাত গভীর হলেও আলোকিত থাকে। সোলারের বাতি ঝলমল করে। এটা শেখ হাসিনার অবদান। তাঁর জন্য ছেলে মেয়েরা আনন্দে পড়তে পারে খেলতে পারে। বয়স্করা আলোতে চলতে পারে।
গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতেও সোলার বাতি লাগানো হয়েছে। বিজিবি ক্যাম্পেও লাগানো হয়েছে সোলার প্যানেল।
এ সম্পর্কে খানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার মানিক বলেন, ‘খানপুরে সোলার আসায় সবার উপকার হয়েছে। গ্রামের মানুষ খুব খুশি। বিজিবিরও অনেক সুবিধা হয়েছে। সীমান্ত পাহারা, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা, ক্যাম্প পাহারা দেওয়াসহ নানান সুবিধা হয়েছে। বিশেষ করে চোরাচালান প্রতিরোধে ব্যাপক সহযোগিতা হচ্ছে। আলো থাকায় সহজেই সবকিছু দেখা ও চেনা যায়।’
তিন মাস হলো গ্রামে সোলার এসেছে। ছেলেমেয়েদের লেখাপড়াসহ সব কাজে সহযোগিতা করছে সোলার। বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই কারণ এই ভুখণ্ডই হয়তো থাকছে না। পদ্মার স্রোতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানালেন গ্রামের ইউপি সদস্য আব্দুল কাদের।
তিনি আরও জানান, মোট ২৫০ টি সোলার প্যানেল এই গ্রামে বিতরণ করা হয়েছে। সম্পূর্ণ বিনা খরচে এসব সোলার দেওয়া হয়েছে। গ্রামবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এই গ্রামকে বাঁচাতে পারলে আরো ভালো হতো। শক্ত বাধ তৈরি করা গেলে হয়তো গ্রামটাকে রক্ষা করা যেতো।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!