ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজত নেতাদের প্রস্তাবনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, স্পষ্ট করে বলতে চাই, আমরা সংবিধানের বাইরে যাব না। আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেও কিছু করব না। প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান এবং তার ওপর যে ঈমানি দায়িত্ব রয়েছে তা তিনি পালন করে যাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ নতজানু রাজনীতি করে না। আলোচনা শুরু হয়েছে এবং চলবে।
গতকাল গভীর রাতে দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে দেশের ১২ জন শীর্ষস্থানীয় হেফাজত নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাস ভবনে মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে সে বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, গত ৫ ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় হেফাজত নেতারা বেফাক সভাপতি মাহমুদুল হাসানের ডাকে একত্রিত হয়েছিলেন। তারা প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র দিয়েছেন। সেখানে পাঁচটি প্রস্তবনা আছে। গতকাল সে বিষয়ে ফলপ্রসু আলাপ হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আরও আলাপ হবে, এর মাধ্যমে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান এবং তার ওপর যে ঈমানি দায়িত্ব রয়েছে তা তিনি পালন করে যাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ যেন ভাঙচুর বা আইনশৃঙ্খলা নষ্ট না করে, সে বিষয়ে তাঁরা আমাদের সঙ্গে একমত হয়েছেন। ফেসবুকের অপপ্রচার বন্ধে আমাদের সজাগ হতে বলেছেন। তাঁরা (আলেমরা) বলেছেন, কোনো রকম আন্দোলন তাঁরা করবেন না। তাঁরা পাঁচটি প্রস্তাব আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে চান।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাস্কর্যের বিষয়ে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা পাঁচ দফা প্রস্তাব অনুযায়ী আলোচনা চলছে। তাঁরা ভাস্কর্যের বিপরীতে মিনার স্থাপনের প্রস্তাব দিয়েছেন। আলেমরা বঙ্গবন্ধুর নামে মিনার স্থাপনের প্রস্তাব করছেন। কী করা হবে, এসব নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
ভাস্কর্য সরানো হবে কি না বা নির্মাণকাজ বন্ধ রাখা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয় নিয়েও আলোচনা চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে তো পূজা করা হয় না।
বঙ্গবন্ধুর ভাস্কর্য করা হয়েছে যাতে প্রজন্মের পর প্রজন্ম তাঁকে স্মরণ করতে পারে।
এর আগে ৫ ডিসেম্বর যাত্রাবাড়ী মাদ্রাসায় কওমি আলেমদের এক সভা থেকে ভাস্কর্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া ১০ ডিসেম্বর একই দাবি জানায় হেফাজতে ইসলাম।
রাজধানীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরে হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন আন্দোলন করে আসছে। এর মধ্যে ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
০
প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান, তিনি ঈমানি দায়িত্ব পালন করে যাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী