ডেস্ক রিপোর্ট: নাটোর রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচি প্রতিপক্ষকে ফাঁসাতে হামলার নাটক সাজিয়েছিলেন। মঙ্গলবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ দাস ও পুরোহিত অসিত বাগচির সঙ্গে মন্দির ব্যবস্থাপনা নিয়ে অন্য সদস্যদের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সাধারণ সম্পাদকের পরামর্শে পুরোহিতের ওপর হামলার নাটক সাজানো হয়। সোমবার তিনি গণমাধ্যমকর্মীদের কাছে কমিটির সহসভাপতি মানিক চন্দ্রের ইন্ধনে কথিত হেলমেট বাহিনীর হামলার অভিযোগ করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে।
পুলিশের অনুসন্ধানে জানা যায়, পুরোহিত অসিত বাগচি সোমবার সকালে শহরের মাদ্রাসা মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর পায়ের গোড়ালির পাশে কিছুটা কেটে যায়। অথচ কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ দাসের পরামর্শে তিনি কমিটির অন্য সদস্যদের ফাঁসানোর জন্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য হামলার নাটক সাজান। পুলিশ সুপার আরও বলেন, ষড়যন্ত্রের অভিযোগে শৈলেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ দাস পুরোহিতের ওপর হামলার নাটক সাজানোর অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে তিনি বলেন, পুরোহিতের স্ত্রীর মাধ্যমে খবর পেয়ে তিনি আহত পুরোহিতকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন মাত্র। তিনি তার আহত হওয়ার ব্যাপারে কিছুই জানেন না।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পুরোহিত অসিত বাগচি ও তাঁর স্ত্রী ক্ষমা রানী উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!