ডেস্ক রিপোর্ট: পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে ট্রাক্টর দিয়ে পেঁয়াজের ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করায় লিটন (৩২) নামের এক যুবকের লিঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছে প্রতিপক্ষরা। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিটনের স্ত্রী তানিয়া বাদী হয়ে সাঁথিয়া থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
লিটন সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সাঁথিয়া থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশে আব্দুল করিমের মুদি দোকানের সামনে প্রতিপক্ষ ফরহাদ ও রেজাউলের সঙ্গে দেখা হয় লিটনের। এ সময় তিনি তার পেঁয়াজের জমির ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করার কারণ জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে লিটনকে দু'জন মিলে ধরে নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গে ব্লেড বসিয়ে দেয়। এতে তার লিঙ্গের গোড়ার অনেকাংশ কেটে যায়। এ সময় লিটনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। লিটনকে দ্রুত উদ্ধার করে রাতেই সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় লিটনের স্ত্রী তানিয়া বাদী হয়ে সাঁথিয়া থানায় ফরহাদ ও রেজাউলকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

০