রাজধানীর মিরপুরে অবৈধভাবে চলা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা ৫টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছে। হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, মিরপুর ও পল্লবী এলাকার পরিস্থিতি এখন শান্ত থাকলেও সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়া ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে হামলাকারী এবং হামলার উসকানিদাতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন।
তিনি বলেন, মিরপুর ও পল্লবী এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এসব রিকশার মালিক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চালক এনে তারা অবৈধভাবে এই ব্যবসা করত। আদালতের নির্দেশ মোতাবেক এসব অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলাম আমরা। তাই তারা ক্ষুব্ধ হয়ে চালকদের একত্রিত করে উসকানি দেয়। এরপর চালকরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে ট্রাফিক পুলিশের বক্সে হামলা করে।
এখন পরিস্থিতি শান্ত থাকলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে তিনি জানান।
ইলিয়াস হোসেন বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা হতে পারে।
এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী বলেন, হামলাকারীদের কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি। তবে এ বিষয়ে আমাদের থানায় মামলার দায়ের হওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগের ভিত্তিতে মামলা করা হচ্ছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করছে। এছাড়া হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের আটক করতে আমরা কাজ করছি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!