রাজধানী ঢাকার সড়কে যাত্রীরা যেখানে ইশারা দিচ্ছেন, সেখানেই থামছে বাস। ‘স্টপেজ’-এ থামা দূরে থাক, গাড়িটি সড়কের বাম পাশে নিয়ে যাত্রী ওঠানামা করানোরও প্রয়োজন অনুভব করছেন না চালকরা। যাত্রীর জন্য যত্রতত্র দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে বাস। যেন পুরো সড়কই ‘বাস স্টপেজ’। এতে পেছনের গাড়িগুলো আটকে যাচ্ছে। তৈরি হচ্ছে যানজট। অনেক সময় একই পরিবহণের গাড়ি যাতে সামনে চলে না যায়, সেজন্য সড়কের মাঝে থামানো হচ্ছে বাস। এতে কখনো কখনো একটি গাড়ি দুটি লেন বন্ধ করে রাখছে। ‘আগে যাওয়ার প্রতিযোগিতায়’ ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাসগুলোও। অনেক সময় মামলাও হচ্ছে। তবুও নিয়মের মধ্যে আনা যাচ্ছে না বাসচালকদের। এ অবস্থায় সংকট নিরসনে তিন দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকার দুই সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ড এলাকা নিয়ে পুরো শহরে অলিগলি ও প্রধান সড়ক মিলিয়ে এখন প্রায় ৩ হাজার কিলোমিটার রাস্তা রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া তথ্য অনুযায়ী, এসব সড়কে চলাচলের জন্য ঢাকায় নিবন্ধন রয়েছে ২০ ধরনের ১৮ লাখ ১০ হাজার ২৭৫টি মোটরযানের। এর মধ্যে ব্যক্তিগত যাত্রিবাহী গাড়ি রয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫০৯টি। মোটরসাইকেল আছে ৯ লাখ ১৪ হাজার ৮১৭টি। আর ঢাকা থেকে বাস-মিনিবাসের নিবন্ধন নেওয়া হয়েছে ৪৭ হাজার ৪৮৪টি। এর মধ্যে বাস ৩৭ হাজার ৫৯৩টি এবং মিনিবাস ৯ হাজার ৮৯১টি, যা নিবন্ধিত মোট মোরযানের মাত্র ২ দশমিক ৬২ শতাংশ। তবে নিয়মিত সড়কে চলছে ৮-৯ হাজার বাস-মিনিবাস। মোট নিবন্ধন নেওয়া পরিবহণের তুলনায় তা মাত্র দশমিক ৪৯ শতাংশ। অথচ সংশ্লিষ্টরা শহরের যানজটের জন্য অন্যতম দায়ী হিসাবে বিবেচনা করেন এই গণপরিবহণকে।
রাজধানী ঢাকার ট্রাফিকব্যবস্থা পরিচালিত হয় ডিএমপির ৮টি বিভাগের তত্ত্বাবধানে। সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ছয় মাসে ট্রাফিক আইন ভঙ্গের জন্য ১ লাখ ৩২ হাজার ৭৯০টি মামলা করেছে তারা। বাসগুলোকে শৃঙ্খলায় আনতে পুরো শহরে বাস থামানোর জন্য ১২০টি ‘স্টপেজ’ নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। যাত্রীদের সুবিধার্থে অনেক স্টপেজে সিটি করপোরেশন নির্মাণ করেছে যাত্রীছাউনি। অথচ কোনো উদ্যোগই সমস্যার সমাধান করতে পারছে না। ঢাকার বিভিন্ন স্থানের ১৩টি স্টপেজ পাঁচ মাস পর্যবেক্ষণে দেখা যায়, যাত্রী নামানোর সময় কখনো কখনো স্টপেজে গাড়ি থামানো হলেও ওঠানোর সময় তা একেবারেই মানা হচ্ছে না।
বেশির ভাগ সময়ে এই স্থানগুলোয় পৌঁছানোর আগেই যাত্রীদের বাস থেকে ডেকে নামানো হচ্ছে। এতে অনেকটা রাস্তা হেঁটে পৌঁছতে হচ্ছে স্টপেজে। এর মধ্যে একই কোম্পানির অন্য বাস যাতে সামনে যেতে না পারে, সেজন্য আটকে রাখা হচ্ছে সড়ক। অন্য বাস এলেই বাসের সহাকারী চালককে সাংকেতিক ভাষায় বলছে, ‘ওস্তাদ, পেছনে নম্বর আছে’। এরপর থেকেই শুরু হচ্ছে একটি বাসকে অন্য বাসের আটকে রাখার প্রতিযোগিতা। উদ্দেশ্য, যাতে সামনে অপেক্ষারত যাত্রী তাদের বাসে ওঠাতে পারে। সড়কে ট্রাফিক সার্জেন্টদের দেখলে মামলা ও জরিমানার ভয়ে কিছুটা ভীত থাকে চালক ও সহযোগীরা। সহকারী আওয়াজ করে বলে, ‘ওস্তাদ, সামনে সার্জেন্ট’। কিন্তু সার্জেন্টরা আড়াল হলেই ফের শুরু হয় তাদের খামখেয়ালিপনা। এতে যানজট ছাড়াও বাস চলাচলে আসছে ধীরগতি। নষ্ট হচ্ছে সময়। গন্তব্যে পৌঁছাতেও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
ট্রাফিক পুলিশের বক্তব্য : জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান যুগান্তরকে বলেন, ঢাকার বাসগুলোকে শৃঙ্খলায় আনতে তিন দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রমেই পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। সড়কের সমস্যা সমাধানে পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। এজন্য মাঠ পর্যায়ে অপারেশনে যুক্ত এমন ট্রাফিক সদস্য বাড়াতে হবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করি।

০
পুরো সড়ক জুড়েই বাস স্টপেজ!