২৫ ফেব্রুয়ারি, ২০০৯ সাল। ব্যস্ত নগরী ঢাকায় কেউ গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ গৃহস্থলীর কাজে ব্যস্ত। কেউ অফিসে যাওয়ার জন্য ছুটোছুটি করছে, আর কেউবা ছোট্ট সোনামণিকে তাড়া দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। এমন সময় হঠাৎ পিলখানার আশপাশের এলাকার মানুষের কানে ভেসে আসে দূরবর্তী আগ্নেয়াস্ত্রের গর্জন। কেউ অনুমানও করতে পারেনি যে দেয়ালঘেরা বিডিআর সদর দপ্তরের ভেতরে তখন কী ভয়াবহ এক বিয়োগান্তক ঘটনা ঘটে চলেছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে তিন দিনব্যাপী রাইফেলস সপ্তাহের উদ্বোধন করেন মাত্র ৪৯ দিন আগে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎসবের মধ্য দিয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল সেই বর্ণিল সপ্তাহের আয়োজন। কিন্তু তার আগেই ২৫ ফেব্রুয়ারি সকালে ভারী অস্ত্র, বুলেটের গর্জন আর বিডিয়ার জওয়ানদের নারকীয় হত্যাযজ্ঞ সেই আয়োজনকে করে দেয় মলিন। দেশজুড়ে তৈরি হয় শোকের আবহ।
২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় পিলখানায় বিজিবির বার্ষিক দরবার শুরু হয়। সেখানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিডিআর জওয়ান, জেসিও, এনসিওসহ ২ হাজার ৫৬০ জন সদস্য। মঞ্চে ছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান, মামলার অভিযোগপত্র ও সাক্ষ্য থেকে জানা যায়, জওয়ানদের একটি দল এদিন সকাল ৯টার আগে অস্ত্রাগারে গিয়ে সেখানে দায়িত্বরত এক মেজরকে জিম্মি করে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। সেখানে দায়িত্বরত কোনো বিডিআর সদস্য তাতে বাধা দেননি।
সময় সকাল ৯টা ২৭ মিনিট। বিডিআর মহাপরিচালকের বক্তব্য চলাকালে দরবার হলে ঢুকে পড়ে একদল বিদ্রোহী সৈনিক। তাদের মধ্যে সিপাহি মইন মঞ্চে উঠে মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করেন। জানা যায়, দরবার অনুষ্ঠানের আয়োজনকে সামনে রেখেই ষড়যন্ত্রকারীরা নিয়েছিল বিদ্রোহের প্রস্তুতি। সে ষড়যন্ত্র গোয়েন্দারাও আঁচ করতে পারেনি। দরবার শুরু হওয়ার আগে সিপাহি মইন উদ্দিন ও সেলিম রেজার নেতৃত্বে বিদ্রোহীরা জড়ো হন। শুরু হয় বিদ্রোহ।
এরপরই ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস ঘটনা। ‘জাগো’ স্লোগানে বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় পিলখানাজুড়ে তাণ্ডব, এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। চলে সেনা কর্মকর্তাসহ তাদের পরিবারকে হত্যা, নির্যাতন, জিম্মি, লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা। চারটি প্রবেশ গেট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দরবার হল ও এর আশপাশ এলাকায় সেনা কর্মকর্তাদের গুলি করে হত্যা করতে থাকে।
এর এক পর্যায়ে তারা আলোচনার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আসার আহ্বান জানান। সাড়ে ৩টার দিকে ১৪ সদস্যের বিডিআর প্রতিনিধিদলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে গেলে সেখানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। আলোচনার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এবং অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফেরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে তারা আবারও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। এরপর পিলখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের লাশ মাটিতে পুঁতে ফেলা হয়।
অবস্থা বেগতিক দেখে ২৬ ফেব্রুয়ারি বিকেল থেকে পিলখানার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যেতে থাকেন বিডিআর জওয়ানরা। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অস্ত্র সমর্পণ করেন তারা। রাতে পুলিশ রক্তাক্ত পিলখানার নিয়ন্ত্রণ নেয়। ৩৩ ঘণ্টা পর এ বিদ্রোহের অবসান হয়।
২৭ ফেব্রুয়ারি পিলখানায় সন্ধান মেলে একাধিক গণকবরের। উদ্ধার করা হয় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রীসহ সেনা কর্মকর্তাদের লাশ। হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তা, একজন সৈনিক, দুই সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ বিজিবি সদস্য ও পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হন। পিলখানা থেকে উদ্ধার হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র।
এরপর ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। মামলার দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ৮৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিস্ফোরক আইনে করা মামলায় ৮৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। ২০১৩ সালের ৫ নভেম্বর ইতিহাসের কলঙ্কজনক এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে (তিন বছর থেকে ১৭ বছর পর্যন্ত) কারাদণ্ড, ২৭৮ জনকে খালাস এবং চারজন আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় মামলার দায় থেকে তারা অব্যাহতি পায়।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের সাংগঠনিক কাঠামো ভেঙে যাওয়ায় বিডিআর পুনর্গঠন করা হয়। বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের পোশাক, লোগো ও সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়। পরিবর্তন করা হয় বিদ্রোহের আইন।
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারিভাবে এ দিনটিকে ‘পিলখানা হত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!