পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সফরকালে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর মধ্যেই সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেলো মুখ্যমন্ত্রীকে। উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গে সময় কাটালেন তিনি।
শুধু তা-ই নয়, চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাগানে পাতা তোলার কাজে হাতও লাগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দার্জিলিং এর কার্শিয়াং মহকুমার মকাইবাড়ি চা বাগানে দেখা গেছে এ দৃশ্য। চা বাগানের শ্রমিকরা ঠিক যেভাবে পিঠে ঝুড়ি ঝুলিয়ে চা পাতা তোলেন, সেভাবেই পাতা তুলতে দেখা গেলো তাকে।
মমতা বলেন, পাহাড় এবং সমতলের মধ্যে ঐক্যের বাঁধন তৈরি হয়েছে। আমরা সকলে একসঙ্গে কাজ করব। আমি কিন্তু মুখে বলি না। আমি রক্তের সম্পর্ক দিয়ে করে দেখাই। আমি খুব খুশি আজ। চা বাগান ভাল থাকুক, চা শ্রমিকরা ভাল থাকুক।
জেলা সফরে গিয়ে সেখানকার মানুষ, এলাকাবাসীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মিশে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। দার্জিলিং সফরেও অতীতে মমতার ভিন্ন ধর্মী জনসংযোগের ঘটনায় বার বারই উঠে এসেছে এমন ঘটনা। এর আগে দার্জিলিং গিয়ে রীতিমতো আলু-মটর দিয়ে ফুচকা বানিয়েছিলেন মমতা।
চা পাতা তোলার সময় শ্রমিকরা একটি গান গেয়ে থাকেন। সেই গানটি শোনাতে অনুরোধ জানান মমতা। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে গানে গলা মেলাতে দেখা যায় তাকে। পরে তাদের নাচের সঙ্গে নাচেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এর ফাঁকে নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনান মমতা ব্যানার্জী।
চা পাতা তোলা শিখে উৎফুল্ল মুখ্যমন্ত্রী বলেন, আজ ওদের পোশাক পরে, ঝুড়ি নিয়ে চা পাতা তোলা শিখলাম। এবার থেকে আমি যেকোনো চা বাগানে গিয়ে চা তুলতে পারবো। এটাই আমার বড় শিক্ষা। পাহাড় আমার নিজের বাড়ি হয়ে গেলো।
তিনি বলেন,পাহাড় ও সমতলের মধ্যে ঐক্যের বাঁধন তৈরি হয়ে গেলো। আমি মুখে বলি না, করে দেখাই। আমি শ্রমিকদের পাট্টা দেবো।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। আসর বসবে কার্শিয়াংয়ে। পাহাড়ি কন্যার সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে।

০