ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়া নিয়ে কথা–কাটাকাটির জেরে দুই যুবক ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বিপুল ভট্টাচার্য (৩২) নামের ওই সার্জেন্টকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী যুবকদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস।
বেলা আড়াইটার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সার্জেন্টের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, দ্রুত ওই দুই যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, বহরমপুর ঐতিহ্য চত্বরে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনের কাগজ যাচাই–বাছাই করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে বিপুলের সঙ্গে ওই দুই যুবকের কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই যুবকের মধ্যে একজন প্রথমে সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালান। তারা সার্জেন্ট বিপুলকে কাঠের চলা দিয়ে পিটিয়ে জখম করে মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করার সময় এক যুবক রাস্তার পাশ থেকে কাঠের চলা দিয়ে সার্জেন্টকে মারতে যান। লোকজন জড়ো হওয়ার আগেই দুই যুবক পালিয়ে যান।
মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় ওই সার্জেন্টের বাঁ হাত ভেঙে গেছে বলে চিকিৎসকেরা তাদের জানিয়েছেন। অন্য হাতেও আঘাত পেয়েছেন। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
০
পিটিয়ে সার্জেন্টের হাত ভেঙে দিলেন মোটরসাইকেল আরোহী দুই যুবক