পাপুয়া নিউগিনির একটি প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা ধারণা করছেন, শতাধিক মানুষ মারা গেছেন।
দেশটির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের পোরগেরা-পাইলা জেলার মুলিতাকার ছয়টি গ্রামে একই সময়ে ভূমিধস হয়। আশপাশের মানুষের ধারণা, এতে ৮০ থেকে ১০০ বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।
এনগার প্রাদেশিক প্রশাসক স্যান্ডিস সাকা বলেন, ‘বিধ্বংসী এই ভূমিধসকে নজিরবিহীন প্রাকৃতিক বিপর্যয় মনে করা হচ্ছে। এতে মানুষের জানমালের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি। পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী ও স্বাস্থ্যকর্মীদের এলাকাটিতে পাঠানো হয়েছে।’
ভূমিধসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সেগুলো পরিষ্কার করা হচ্ছে বলেও খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রশাসক স্যান্ডি সাকা এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জাতীয় সরকার ও বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী এলিজাবেথ লারুমা অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানান, এটি যখন ঘটেছে তখন ছিল ভোর, সবাই ঘুমে ছিল। আর এর মধ্যেই পুরো গ্রাম চাপা পড়েছে। শতাধিক মানুষ মাটির নিচে চাপা পড়তে পারে বলে অনুমান করেন তিনি। ভূমিধসের ফলে একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় শহরের নিজস্ব জ্বালানি এবং পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লারুমা। সূত্র: দ্য গার্ডিয়ান

০