নিউজ ডেস্ক : ভালো ফলনের পাশাপাশি অনুকূলে ছিল আবহাওয়া। পরে বাজারে দামও বেশ চড়া। আর এতেই হাসি ফুটেছে ফরিদপুরের পাটচাষীদের। কেননা বাজারে তোলা পাট বিক্রি করে বেশ বড় অঙ্কের লাভ হাতে নিয়ে বাড়ি ফিরেছেন কৃষকরা।
ফরিদপুরের মধুখালী উপজেলায় অনুকূল আবহাওয়ার কারণে এ বছর পাটের ফলন যথেষ্ট ভালো হয়েছে। তবে বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় পাট জাগ দিতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল পাট চাষিদের। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ায় সেই সমস্যা কেটে যায়।
গত কয়েক বছর ধরেই পাটের দাম খুব একটা ভালো যাচ্ছিল না। এর মধ্যে গত বছর শেষের পাটের দাম অস্বাভাবিক বেড়ে যায়। মিল মালিকরা বলছেন, মিলে প্রতিনিয়িত পাট নিলে দাম ভালো থাকবে। মিল মালিকরা পাট ক্রয় কমিয়ে দিলে দাম কমে যাবে।
মৌসুমের শুরুতেই পাটের দাম চড়া ছিল। পরে কমে বিক্রি হয় ২ হাজার টাকা থেকে ২ হাজার ২শ টাকা দরে। বর্তমানে এটি ৩ হাজার থেকে ৩ হাজার ২শ টাকায় বিক্রি হচ্ছে। তবে অনেক চাষী আরও বেশি দামের আশায় পাট স্টক করেছেন।
পাট চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাট চাষ করে তিন মাসের মধ্যে পাট ঘরে তোলা যায়। কম সময়ে, কম পরিশ্রমের ফসল পাট। প্রতি বিঘা জমিতে পাট চাষ করতে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমিতে ১০/১২ মণ পাট উৎপাদন হয়।
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভি রহমান বলেন, চলতি বছর ৮ হাজার ৩ শত ৫২ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৫ শত ৫৩ হেক্টর। ভাল বীজ ও অনুকূল পরিবেশ থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ২ শত ১ হেক্টর জমিতে বেশি পাট চাষ হয়েছে। দামেও কৃষকরা খুশি রয়েছেন।
পাটের দাম এ রকম থাকলে আগামী বছর কৃষকরা আরও ব্যাপকভাবে পাট চাষে উদ্বুদ্ধ হবেন। এ বছর মধুখালী উপজেলায় প্রায় ১৮হাজার ৭৩১.০৭ মেট্টিক টন পাট উৎপাদন হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!