হঠাৎ ভারতের ওপর ক্ষেপে গিয়ে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটি তেল উত্তোলন চুক্তির কথা জানিয়ে খোঁচা তিনি বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান ভারতের কাছেও তেল রপ্তানি করতে পারে।
বুধবার (৩০ জুলাই) রাতে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একাধিক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা এই মাত্র পাকিস্তান সরকারের সঙ্গে একটি চুক্তি করেছি। চুক্তির আওতায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে বিশাল তেল ভান্ডার থেকে উত্তোলনের কাজ করবে। এখন দেখছি কোন কোম্পানি এই প্রকল্পে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতের কাছেও তেল বিক্রি করবে।’
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া থেকে ভারতের জ্বালানি আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরাগ প্রকাশের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে এই চুক্তির ঘোষণা এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টির ইঙ্গিত।
ট্রাম্প পরে আরেকটি পোস্টে লিখেছেন, ‘ভারত আমাদের বন্ধু হলেও তাদের সঙ্গে আমাদের বাণিজ্য সবসময়ই অসম ছিল। তারা বিশ্বের অন্যতম বেশি শুল্ক আরোপকারী দেশ। মার্কিন পণ্যে তারা চড়া শুল্ক বসায়, এমনকি নানা অশুল্ক বাধাও সৃষ্টি করে।’ তিনি জানান, ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ভারত ও চীন—দুই দেশই রাশিয়া থেকে জ্বালানি কিনছে, যখন বিশ্ব চায় ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ হোক। এই অবস্থান গ্রহণযোগ্য নয়।’
এর আগে ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দেন। রুশ আগ্রাসন বন্ধ করতে মস্কোকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। এবার সরাসরি ভারতের নাম করে শুল্ক আরোপের ঘোষণা দিলেন, একই দিনে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশীদারত্বের কথাও তুললেন।
এর আগে মঙ্গলবার স্কটল্যান্ড থেকে ওয়াশিংটনে ফেরার সময়েই ট্রাম্প আভাস দিয়েছিলেন ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে তখনো তা সম্ভাবনার পর্যায়েই ছিল। ওই মন্তব্যের ২৪ ঘণ্টা হতে না হতেই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

০