আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশাল সফরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তাকে বরণ করতে প্রস্তুত বরিশাল। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশাল বিভাগের সকল জেলা-উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে নির্ধারিত জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে সভামঞ্চ তৈরির পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বিকেল ৩টায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
তার সফরকে কেন্দ্র করে গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, নেত্রী (শেখ হাসিনা) আসবেন এটি আমাদের জন্য বিরাট পাওয়া। তাকে বরণ করতে গোটা বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন। সমাবেশস্থল প্রস্তুত করা হয়েছে। এই সমাবেশে কমপক্ষে ১০ লাখ লোকের সমাগমের টার্গেট আমাদের। নেত্রীর আগমনের খবরে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ তাতে ধারণা করা হচ্ছে দশ লাখেরও বেশি লোক যোগ দেবেন সমাবেশে।
শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।
বরিশাল থেকে প্রধানমন্ত্রী বিকেলে গোপালগঞ্জ যাবেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

০