বিনোদন ডেস্ক: বর্তমানে ‘টক অব দ্যা কান্ট্রি’ ঢালিউডের গ্ল্যামারগার্ল ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মাদক মামলায় গ্রেফতার হয়ে চারদিনের রিমান্ডে আছেন তিনি। এদিকে পরীমণিকে নিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের জন্মদিন উদযাপনের একটি ভিডিও গত মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। সবার মনে এখন প্রশ্ন উঠেছে ভিডিওটি ফাঁস হল কীভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে কীভাবে এ ভিডিও ফাঁস ও ভাইরাল হলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের একটি চ্যানেলে ভিডিওটি প্রথম আপলোড হয়। যা মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর শুরু হয় আলোচনা ও সমালোচনা।
ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করা হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন ভিডিও! সাকলায়েন পরীমণির সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা।’
বলা হচ্ছে, ফাঁস হওয়া ভিডিওটি ঈদের পর পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাসায় ধারণ করা। সেখানে পরীমণি, তার কস্টিউম ডিজাইনার জিমি এবং তার গাড়িচালক ছিলেন। জিমি ভিডিওটি ধারণ করেন। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, এ ভিডিও পুলিশের হাতে আসার কথা না, যিনি ভিডিওটি ফাঁস করেছেন, তিনি দুপক্ষের পরিচিত কেউ।
ভিডিও ফাঁস করে দেওয়া সেই ব্যক্তি তাহলে কে? এ বিষয়ে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, 'কীভাবে ভিডিওটি বাইরে গেছে, তা খতিয়ে দেখা হবে।'
এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদরদপ্তরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। এরপর পরীমণিকে দুইদফা ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে পরীমণির সঙ্গে জানাশোনার জেরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে বদলি করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!