উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষক নিহতের পর শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, তার নিজ থেকে পদত্যাগের কোনো ইচ্ছা নেই। তবে সরকার যদি তাকে পদত্যাগ করতে বলে, তাহলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরদিনই রাষ্ট্রীয় শোক পালনের মধ্যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন এবং ভেতরে প্রবেশ করে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন। ইতিমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেটি যথাযথভাবে পালনের চেষ্টা করছি। কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি, সেটাই বোঝাতে চেষ্টা করছি।
তিনি আরও বলেন, সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে উচ্চতর একটি কমিটির সিদ্ধান্তে। আমি সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে, সে প্রশ্নের উত্তর আমার জানা নেই।
পদত্যাগ প্রসঙ্গে সি আর আবরার বলেন, নিজে থেকে (পদত্যাগ) করার কোনো অভিপ্রায় নেই। কারণ, আমি মনে করি, আমার কাজের কোনো ব্যত্যয় হয়নি। তবে যদি মনে করা হয় ব্যত্যয় হয়েছে, আর আমাকে যেতে বলা হয়—তাহলে আমি অবশ্যই চলে যাবো। এখানে আঁকড়ে ধরার বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।
০
পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা