যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যানসার শনাক্ত হওয়ার কথা জানিয়ে জুনের শেষ দিকে দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসি গ্যাবার্ড বলেন, ‘দুঃখজনকভাবে, আমি পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হচ্ছি। এটি ৩০ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।’
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে এ নিয়ে চতুর্থ কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেন। গ্যাবার্ডের পদত্যাগের পর তার প্রধান ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড গত বছর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়কারী হিসেবে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। পরে তিনি ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান।
তবে সম্প্রতি ইরানের ওপর মার্কিন সামরিক হামলার সিদ্ধান্ত এবং গোয়েন্দা তথ্যের মূল্যায়ন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার কিছু মতপার্থক্য তৈরি হয়েছিল বলে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্যাবার্ডের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।
উল্লেখ্য, এর আগে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বাস্থ্য ও মানবসেবা সচিব, শিক্ষা সচিব এবং হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টাসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!