দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা মানবিক দৃষ্টিকোণ থেকে পথশিশুদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে এই পথশিশুদের নিয়ে কাজ করতে গিয়ে জন্ম নিবন্ধন নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে মানবিক এই সংস্থাগুলো।
দেশের বিভিন্নস্থানে ভাসমান এই পথশিশুরা বেড়ে উঠছে পরিচয় ও ঠিকানাবিহীন। মা-বাবার নাম জানা থাকলেও তাদের ঠিকানা জানা নেই, কিংবা এলাকার নাম জানা থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারে না তারা। আবার অনেকেই আছে যাদের মা-বাবা থাকলেও তাদের সঙ্গে থাকে না বা তাদের কোন খোঁজ পাওয়া যায় না। এসব সমস্যার কারণে পথশিশুদের জন্ম নিবন্ধনে জটিলতা দেখা দিয়েছে।
পথশিশুদের জন্ম নিবন্ধনের জটিলতা এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে রবিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মানিক নগরের মজার ইশকুলে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে শিশুদের নিয়ে কাজ করা ষোলটি সংগঠন। একসাথে তাদের বলা হয়- 'ফোরাম অব এডুকেটর ফর স্ট্রিট চিলড্রেন’।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বেশিরভাগ পথশিশুরা তাদের পিতা-মাতার নাম পরিচয় না জানার কারণে জন্ম নিবন্ধন করতে পারছে না। ফলে রাষ্ট্রের নাগরিক সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা। সাধারণ শিশুদের মত পথশিশুদের জন্মও নিবন্ধিত হওয়া তাদের নাগরিক অধিকার। জন্ম নিবন্ধন পদ্ধতি ডিজিটাল হওয়ায় পথশিশুদের নিবন্ধনে ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দেশের ছিন্নমূল শিশুরা।
আগে শিশুদের সংগঠন বা শেল্টার হোম বা ব্যক্তিগত ঠিকানা দিয়ে পথশিশুদের জন্ম নিবন্ধন করা যেত। ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলররা সহযোগিতা করতে পারতো। কিন্তু বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশনে স্থায়ী ঠিকানা, মা-বাবার নাম ও তাদের জাতীয় পরিচয়পত্র ইত্যাদি আবশ্যক হওয়ায় পথশিশুদের জন্ম নিবন্ধন অসম্ভব হয়ে পড়েছে।
পথশিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রেলস্টেশন, লঞ্চঘাটসহ নানা জায়গায় ছড়িয়ে থাকা পথশিশুদের অধিকার আদায়ে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বক্তারা আরো বলেন, জন্ম নিবন্ধন না থাকার কারণে প্রাথমিক শিক্ষা থেকেই পিছিয়ে পড়ছে তারা। শুধুমাত্র জন্ম নিবন্ধন না থাকার কারণে পথশিশুরা রেজিস্টার্ড কোন বিদ্যালয়ে ভর্তি হতে পারে না। পিএসসি, জেএসসি পরীক্ষা থেকে শুরু করে এসএসসি ও এইচএসসি কোন পরীক্ষায়ই অংশ নিতে পারেনা। মাঝপথে পড়াশোনা বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি সরকারি সকল সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এমনকি তাদেরকে করোনা ভ্যাকসিনের আওতায়ও আনা যাচ্ছে না।
উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্টমহলকে এগিয়ে আসা খুবই জরুরি। এবং প্রতিটি পথশিশুকেই জন্ম নিবন্ধনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, ষোলটি সংগঠনের ফোরাম অব এডুকেটর ফর স্ট্রিট চিলড্রেন’-এর অধিভুক্ত সংগঠনগুলো হলো- পথশিশু সেবা সংগঠন, মায়ের আঁচল, পথের ইশকুল, ইনসিডিন বাংলাদেশ, জুম বাংলাদেশ, একমাত্রা সোসাইটি, মজার ইশকুল, শিশু তরী, সাজেদা ফাউন্ডেশন, সুধা, লিডো, ফ্রি-ল্যান্স, লেট ফর লাইফ, টিকান শেল্টার, বারাকা ও জে ডব্লিউ মায়ের কোল।

০