নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী ডিজিটাল ব্যানার তৈরির জন্য towhidhossain.com নামে একটি ওয়েবসাইট চালু করেছেন আইটি সেবাখাত প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক এইদিনের প্রকাশক ও সম্পাদক তৌহিদ হোসেন। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি করা এ ওয়েবসাইট থেকে মাত্র ৫ সেকেন্ডে বানানো যাচ্ছে নির্বাচনী শুভেচ্ছার ডিজিটাল ব্যানার। ওয়েবসাইটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে গেল ২ দিনে এক লক্ষেরও বেশি ব্যানার ডাউনলোড করেছে সাধারণ মানুষ।
ওয়েবসাইটটিতে আওয়ামী লীগের সকল প্রার্থীদের তথ্য ও ছবি যুক্ত করা রয়েছে। যে কেউ নিজের ছবি, নাম, পদবী ব্যবহার করে আওয়ামী লীগ মনোনীত আসনগুলো থেকে পছন্দের প্রার্থীর সঙ্গে খুব সহজেই বানিয়ে নিতে পারছেন ডিজিটাল শুভেচ্ছা ব্যানার। ৫টি আকর্ষণীয় টেমপ্লেটে এই ব্যানার পাচ্ছেন ব্যবহারকারীরা। পর্যায়ক্রমে এ টেমপ্লেটের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারা যেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জানাতে পারে সেই চিন্তা থেকে প্রযুক্তিবিদ তৌহিদ হোসেনের এই উদ্যোগ।
towhidhossain.com ওয়েবসাইটটির উদ্যোক্তা জনাব তৌহিদ হোসেন বলেন, খুব অল্প সময়ে সামাজিক মাধ্যমে এই ওয়েবসাইটি ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে এক লক্ষেরও বেশি মানুষ সামাজিক মাধ্যমে আমাদের এই ডিজিটাল ব্যানার শেয়ার করেছে। প্রত্যেকের বন্ধু তালিকায় যদি নূন্যতম একশ জন করে বন্ধু থাকে তাহলে এরই মধ্যে এক কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে এই ওয়েবসাইট। সাধারণ মানুষের এমন রেসপন্স দেখে মনে হচ্ছে- নির্বাচনের আগ পর্যন্ত এই ডিজিটাল শুভেচ্ছা ব্যানারের ডাউনলোড সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়াবে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। একই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রযুক্তিবিদরা বলছেন, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে আইটি সেবাখাত প্রতিষ্ঠান ফিফোটেক। যা সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। খুব সহজেই সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীদের শুভেচ্ছা জানাতে পারছে তাও মাত্র ৫ সেকেন্ডে। ২ দিনে লক্ষাধিক ব্যানার ডাউনলোড হয়েছে, সময়ের সাথে এই সংখ্যা আরও অনেক বাড়বে।
উল্লেখ্য, এই ওয়েবসাইটটি সম্পূর্ণ নিজ উদ্যোগে করা হয়েছে। অধিকাংশ ছবি অনলাইন থেকে সংগ্রহ করা। যদি কোন মনোনীত প্রার্থী তাঁর ছবি পরিবর্তন করতে চান তাহলে support@fifo-tech.com ই-মেইলে নতুন ছবিটি পাঠালে আপডেট করে দেয়া হবে।
