ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোটারদের জন্য অ্যাপটি সহজে ব্যবহারযোগ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা তুলে ধরেন। অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনের প্রার্থীসংক্রান্ত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে।
ফায়েজ তাইয়্যেবের উপস্থাপনা শোনার পর দ্রুত অ্যাপটি উদ্বোধনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
০
নির্বাচন ঘিরে ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার