ডেস্ক রিপোর্ট: গ্রাহকের অধিকার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বিটিআরসি। চাহিদার পরিপ্রেক্ষিতে বাতিল হওয়া সিম আগের গ্রাহককে ফেরত দেয়ার নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, তবে তা শর্তসাপেক্ষ। সর্বশেষ কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, নির্দিষ্ট সময় বন্ধ থাকার পর সিমটি আর গ্রাহকের মালিকানায় থাকে না। সিমটি অপারেটরের ওয়্যারহাউজে থেকে যায়। এ অবস্থায় গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিমটি তাকে দেওয়ার জন্য নির্দেশনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
বিভিন্ন সময় গ্রাহক পুরনো নিবন্ধন বাতিল হওয়া সিম ফেরত পাওয়ার জন্য বিটিআরসির কাছে আবেদন জানায়। বিটিআরসি বিভিন্ন গ্রাহকের আবেদন পর্যালোচনা করে দেখেছে। সিম বাতিল হলে গ্রাহক ভোগান্তির শিকার হয়। যে মোবাইল ফোন নম্বর ব্যবহার করে একজন গ্রাহক ব্যাংক হিসাব, নাগরিক সেবা, ফেসবুক আইডি, ইমেইল বা অন্য কোনও মাধ্যমে নিবন্ধন করেছিলেন তা বন্ধ হয়ে যাওয়ায় তারা আইডি ফিরে পান না। আইডি পুনরুদ্ধার করতে আগের সিমটির প্রয়োজন পড়ে।
এ দুর্ভোগ এড়াতে বায়োমেট্রিক তথ্য বা আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে বাতিল হওয়া সিমটি গ্রাহককে দিতেমোবাইল ফোন অপারেটরদেরকে নির্দেশনা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। সেক্ষেত্রে সিমটি অপারেটরের ওয়্যারহাউজে থাকতে হবে।
নতুন নিয়ম অনুসারে ৪৫০ দিন পার হলে অব্যবহৃত সিম পুনরায় বিক্রির জন্য সংশ্লিষ্ট অপারেটরকে কমপক্ষে তিনটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিতে হবে। সংশ্লিষ্ট অপারেটরের নিজস্ব ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে। বিজ্ঞাপন প্রকাশের ৯০ দিনের মধ্যে গ্রাহক যদি তার অব্যবহৃত সিম পুনরায় ব্যবহার না করে তাহলে মোবাইল ফোন অপারেটর সিমটি নতুন গ্রাহকের কাছে বিক্রি করতে পারবে।
বর্তমানে একজন গ্রাহক একটি এনআইডি বা স্মার্টকার্ডের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিমের নিবন্ধন করতে পারেন। পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদের বিপরীতে ২টি সিম নিবন্ধন করতে পারবেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!