বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ কর্ণাটকের সাবেক প্রতিযোগী জয়শ্রী রামাইয়া মারা গেছেন। সোমবার (২৫ জানুয়ারি) বেঙ্গালুরুর মগাধি রোডের প্রগতি লেআউটে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছেন পুলিশ।
বেঙ্গালুরু পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, মগাধি রোডের প্রগতি লেআউটে নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩০ বছর বয়সী অভিনেত্রীর দেহ। যা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিভিন্ন সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, ‘সন্ধ্যা কিরণ’ নামে ওই বৃদ্ধাশ্রমে মানসিক অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন তিনি। এর আগেও আত্মহত্যা চেষ্টা করেছিলেন এ অভিনেত্রী। মানসিক অবসাদ নিয়ে মুখও খুলেছিলেন তিনি। তারপর থেকে আলোচনায় এ অভিনেত্রী। এর আগে, গত বছর ২২ জুলাই ফেসবুকে জয়শ্রী লেখেন, ‘আই কুইট… বিদায় জানালাম এই পৃথিবীকে আর ডিপ্রেশনকে’।
পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন এ অভিনেত্রী। নতুন পোস্টে লেখেন, ‘আমি ঠিক আছি। সকলকে অনেক ভালোবাসা।’ ব্যক্তিগত জীবনে নানা সমস্যার মুখে পড়ছেন জয়শ্রী। ছোটবেলা থেকেই বারবার কাছের মানুষদের দ্বারা প্রতারিত হয়েছেন তিনি। সেই ধাক্কা তিনি আর সহ্য করতে পারছিলেন না।
এর আগে গত বছরের ২৫ জুলাই ফেসবুক লাইভে তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকে তাকে বঞ্ছিত করা হয়েছে। মানসিক হতাশার সঙ্গে লড়াইয়ের কথা বলেছিলেন তিনি।
লাইভে তিনি বলেছিলেন, প্রচার পাওয়ার জন্য আমি এসব করছি না। সুদীপ স্যারের থেকে আর্থিক সাহায্যও চাইছি না। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি কারণ আমি হতাশার সঙ্গে লড়াই করতে পারছি না। আমি আর্থিকভাবে স্বচ্ছল কিন্তু মানসিকভাবে হতাশ। অনেক ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে। ছোটবেলা থেকে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি সেগুলো কাটিয়ে উঠতে পারছি না।
২০১৭ সালে ‘উপ্পু হুলি খরা’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন জয়শ্রী। ‘ব্ল্যাক’ শিরোনামের একটি কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। মূলত বিগ বসে অংশগ্রহণ করে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!