ডেস্ক রিপোর্ট: নিখোঁজ আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার রংপুরের বাসায় ফিরে এসেছেন। শুক্রবার (১৮ জুন) দুপুরে রংপুর নগরীর নিজ বাসা এসেছেন তিনি।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর ডিআরইউর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ স্বামীকে ফিরিয়ে দেয়ার আকুতি জানান স্ত্রী সাবেকুন্নাহার। এর একদিন পরই ফিরে এলেন আলোচিত এই ইসলামি বক্তা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ গণমাধ্যমকে আবু ত্ব-হা ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ত্ব-হা রংপুর নগরীরর কলেজ রোডে চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে থানায় নেয়া হয়। থানায় এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন গণমাধ্যমকে বলেন, আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছেন। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে, বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্ত্রী সাবেকুন্নাহার বলেন, আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আমি একজন স্ত্রী হিসেবে জানি না আমার স্বামী কোথায়। আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশি কিছু চাই না।
এ সময় ত্ব-হার স্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহায়তায় তার সন্ধান পাওয়া সম্ভব।
এর আগে, ১০ জুন বিকেল চারটার দিকে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। পরে ওই দিন রাত থেকেই তারা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রংপুর নগরের কোতোয়ালি থানায় ১১ জুন ত্ব-হা আদনানের মা আজেদা বেগম জিডি করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!