শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ চারজনকে গ্রেপ্তার এবং একটি ট্রাক ও পিকআপ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবারি হারুন মিয়া, হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাকচালক সোহেল মিয়া, ঘোষবেড় গ্রামের পিকআপচালক শেখ ফরিদ ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের ব্যবসায়ী হারুন মিয়া চোরাইপথে আনা ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও পিকআপে করে পাচার করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া ৫টার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাশি করে ভারতীয় এসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনি জব্দ করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানায়, জব্দকৃত ট্রাক, পিকআপ ও চিনি থানায় রয়েছে। আর গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

০