পবিত্র রমজানে মসজিদে তারাবি পড়াচ্ছিলেন এক ইমাম। এমন সময় একটি বিড়াল তার কাঁধে উঠে বসে। তিনি বিরক্ত না হয়ে বিড়ালকে আদর করতে থাকেন। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আলজেরিয়ার আলজিয়ার্স শহরে গত সোমবার ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্তবোধ করেননি ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং নামাজে সূরা তেলাওয়াত করে যাচ্ছিলেন।
এমনকি ইমামের মুখের সঙ্গেও মুখ লাগায় সেই বিড়াল। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিড়ালের প্রতি ইমামের এমন আচরণে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন।
ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। তিনি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদের ইমাম। সামজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন।
আল-জাজিরার টুইটারে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেখানে ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ ছাড়া রিটুইট করেছেন সাড়ে ৩ হাজারের বেশি ব্যবহারকারী। ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করছেন।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ধন্যবাদ ইমাম সাহেব।’ অপর একজন লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহ নামাজের সময় আদুরে বিড়াল দিয়ে আপনার ঈমানের পরীক্ষা করেছেন। চমৎকার দৃশ্য।’
সেই ভিডিওটি