অসম্ভবকে সম্ভব করে নিজেদের একেবারে শেষ ম্যাচে নাটকীয় এক জয় নিয়ে এলিমিনেটরে গেল তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। মাত্র ২ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকাকে তারা।
শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে বরিশাল। সাইফ, আফিফ ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে এ রান সংগ্রহ করে তারা। জবাব দিতে নেমে, জয় থেকে মাত্র ২ রান আগে থামে ঢাকার ইনিংস। সেঞ্চুরি করেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি নাঈম শেখ।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় ফরচুন বরিশাল। তামিম ইকবাল আর সাইফ হাসান মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৫৯ রান। ১৭ বলে ১৯ রান করে বিদায় নেন তামিম। তরুণ পারভেজ ইমন ১৩ রান করে বিদায় নিয়েছেন। ৪৩ বলে ৫০ রান করে আউট হয়ে যান ওপেনার সাইফ হাসান।
এরপর শুরু হয় দুই তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের তান্ডবে গড়েন ৩৮ বলে ৯১ রানের অপরাজেয় জুটি। এসময়ে দু'জন হাঁকিয়েছেন ৯টি করে বিশাল ছক্কা। ২৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন আফিফ। আর হৃদয় অপরাজিত থাকেন ২২ বলে ৫১ রানের একটি ইনিংস খেলে। দুজনের ব্যাটিংয়ে চড়ে, ১৯৩ রানের বড় সংগ্রহ পায় বরিশাল।
বড় টার্গেটকে সামনে রেখে ঝোড়ো সূচনা পায় ঢাকাও। নাঈম ও সাব্বিরের ওপেনিং জুটিতে দল পায় ৫২ রান। ১১ বলে ১৯ রান বিদায় নেন সাব্বির রহমান। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম নামলেও এদিন ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেননি ভক্তদের। বিদায় নিয়েছেন ৫ রান করে। একই ওভারে খালি হাতে আল আমিনও বিদায় নিলে বিপদে পড়ে যায় ঢাকা।
উদ্ধারকর্তা হয়ে আসেন ইয়াসির রাব্বি। একপ্রান্ত আগলে রাখা মোহাম্মদ নাঈম শেখের ব্যাটেও ভরসা। ৯.৫ ওভারে দু'জনে গড়েন ১১০ রানের জুটি। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে জয়ের স্বপ্নটা চওড়া করেন তারা। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন নাঈম শেখ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরিটা আসে মাত্র ৬০ বলে। তবে জয় থেকে মাত্র ২২ রান দূরে থাকতে, ১০৫ রান করে আউট হয়ে যান নাঈম। একই ওভারে ইয়াসির রাব্বিও রান আউটের ফাঁদে পড়ে ফেরেন ৪১ রান করে।শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। আকবর আলী চেষ্টা করেছিলেন। তবে কামরুল রাব্বির করা ওভার থেকে ১৪ রানের বেশি তুলতে পারেনি ঢাকা। ফলে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ঢাকাকে।
নাটকীয় জয়ে আসরে টিকে গেল বরিশাল। এলিমিনেটর রাউন্ডে তারা আবারো খেলবে টেবিলের ৩-এ থাকা বেক্সিমকো ঢাকার বিপক্ষে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!