স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি চুক্তিভিত্তিক নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তি বাতিল করা হয়। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া-কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ এ পদে স্থায়ীভাবে দায়িত্ব পেলেন ড. নাসিমুল গনি।
ড. নাসিমুল গনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ব্যাচের ১৪২ জনের মেধাতালিকায় তার অবস্থান ছিল ৬ষ্ঠ।
১৯৮৩ সালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকরিজীবন শুরু করেন। পরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সহকারী পরিচালক, উপপরিচালক ও যুগ্মপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি ও শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব, এবং ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবেও কাজ করেছেন।
দেশে ফিরে অতিরিক্ত জেলা প্রশাসক (ভোলা ও চাঁপাইনবাবগঞ্জ), উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এবং পরে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে জামালপুরে দায়িত্ব শেষে স্পিকারের একান্ত সচিব হন।
পরবর্তী সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং বাংলাদেশ টেলিভিশন-এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতির একান্ত সচিব এবং নিপোর্টের মহাপরিচালক পদেও ছিলেন।
২০০৯ সালে তাকে ওএসডি করা হয় এবং চার বছর পর ২০১৩ সালে অবসর প্রদান করা হয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ১৮ আগস্ট ২০২৪ তিনি দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষাজীবন ড. নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি ও ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স এবং ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!