ডেস্ক রিপোর্ট: চলতি একাদশ সংসদের একাদশ অধিবেশন বসছে আগামী বছরের ১৮ জানুয়ারি। ওইদিন বিকাল সাড়ে চারটায় এই অধিবেশন বসবে। বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি ২০২১ সালের প্রথম অধিবেশন।
সংসদ সচিবালয় থেকে বুধবার (৩০ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়েছে।
সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। পরে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন। এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন হয়েছে।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত কয়েকটি অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পরিচালিত হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছেন। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।
গত ৮ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশন’ বসেছিল , যা শেষ হয় গত ১৯ নভেম্বর।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!