কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর স্বাধীন ও স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এবং যিনি স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে সক্ষম।
গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের কারণে নিয়োগে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন উঠেছে-এ বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে টিআইবি।
ইফতেখারুজ্জামান আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতা ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে গভর্নর নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ও মানদণ্ডভিত্তিক প্রক্রিয়া অনুসরণ জরুরি।
সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার পরিচালনায় দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।
টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ বাতিল, ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কার এবং র্যাব বিলুপ্তির প্রস্তাবও দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামো সংস্কার ছাড়া দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!