বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রায় ২৩০০ কোটি টাকা দুর্নীতি ও অর্থপাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) নগদের বিভিন্ন নথিপত্র যাচাই করতে দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান শেষে তাঁরা এ অনিয়মের তথ্য সাংবাদিকদের জানান।
এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার জানান, প্রাথমিকভাবে ১৭০০ কোটি টাকার অর্থপাচার ও ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে এবং তা যাচাই-বাছাই করে দেখা হবে।
তথ্যসূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিরা ডাক বিভাগকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে নগদ চালু করেছিলেন। এর পেছনে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাবেক এমপি নাহিম রাজ্জাক, রাজি মোহাম্মদ ফকরুলসহ আরও অনেকে জড়িত ছিলেন।
অভিযোগ রয়েছে যে, নগদ প্রতিষ্ঠার সময় খোকন তাঁর স্ত্রী নূপুরের নামে ৫০০ শেয়ার নিয়েছিলেন। দেশি-বিদেশি গণমাধ্যমে তখন নগদ প্রতিষ্ঠার আইনগত প্রশ্ন তুলে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে। তবে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছত্রছায়ায় চক্রটি নগদের কার্যক্রম চালিয়ে যায়।
শেখ হাসিনা ও তাঁর সরকারের পতনের পর নগদের দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদক কর্মকর্তা তানজির আহমেদ জানান, "আমরা নগদের নথিপত্র সংগ্রহ করেছি এবং যাচাই-বাছাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।"
অভিযোগের ভিত্তিতে জানা গেছে: দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে ৫০০০ অবৈধ এজেন্ট রয়েছে। এই এজেন্টদের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। হুন্ডির মাধ্যমে এসব অর্থ পাচার করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগদ অতিরিক্ত ই-মানি তৈরি করে কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থপাচার করেছে।
প্রাথমিক পর্যালোচনায় উঠে এসেছে নগদ ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত ই-ওয়ালেট লেনদেন করেছে। নগদের ট্রাস্ট অ্যাকাউন্ট ও মূল অ্যাকাউন্টের মধ্যে হিসাবের গরমিল পাওয়া গেছে।
দুদক বলছে, সংশ্লিষ্ট সব নথি সংগ্রহ করা হয়েছে এবং বিশদভাবে পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
০
নগদের ২৩০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক