ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি এলাকার মাস্টারমাইন্ড স্কুলের 'ও' লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টায় তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার পিয়ারপুরের কমলাপুর ঈদগাহ ময়দানের পাশে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে শায়িত করা হয়।
আনুশকার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসী জানাজায় অংশ নেয়। তার দাফন শেষে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেধাবী এই শিক্ষার্থীকে হত্যায় প্রধান অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের কঠোর শাস্তিসহ এই ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা থেকে থাকলে তদন্তপূর্বক তাদেরকেও আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং কোন নরপিশাচ যাতে আবার এমন দুঃসাহস না দেখায় সে জন্য সকল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে আনুশকাকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি তানভীর ইফতেফার দিহান (১৮) আদালতে দেওয়া জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেছেন। শুক্রবার (৮ জানুয়ারি) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতেই ওই স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় তার ‘বন্ধু’ তানভীর ইফতেফার দিহানকে (১৮) একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা করেন নিহতের বাবা আলামিন।
[caption id="attachment_5330" align="aligncenter" width="634"]
আনুশকার দাফন শেষে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী[/caption]
উল্লেখ্য, নিহত শিক্ষার্থীর বাসা ধানমন্ডির সোবহানবাগে। বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সে তার বাসা থেকে বের হয়। পরে কলাবাগানের ডলফিন গলিতে এক বন্ধুর বাসায় যায়। সেখানে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ওই বন্ধু তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!