আসন্ন বৈশ্বিক মন্দার সম্ভাব্য পরিস্থিতি থেকে দেশের মানুষকে রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার (৬ নভেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী বক্তব্যে সঙ্কটের চিত্র এবং তা মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে কী হতে যাচ্ছে সেটা একটা আশঙ্কার ব্যাপার। উন্নত দেশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে আমাদের তো ভুগতেই হবে। আমি তো বলেছি আমাদের তৈরি থাকতে হবে যে কোনো অবস্থায়। চেষ্টা করছি আমাদের অর্থনীতিটাকে ধরে রাখতে। আমরা তো দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের আপ্রাণ চেষ্টা দেশের মানুষ যেন ভালো থাকে। মানুষ যেন সুস্থ থাকে। চেষ্টা করছি আমাদের অর্থনীতিটাকে ধরে রাখতে। সেই ক্ষেত্রে আমি সবাইকে এটাই বলব প্রত্যেকেরই কিন্তু কিছুটা কৃচ্ছতা সাধনা করতে হবে।’
তিনি বলেন, ২০২৩ সাল থেকে যাতে ডলারের সংকট কেটে যায় সেদিকেই আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি।
বিলাস দ্রব্য আমদানি কমানোর ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, যেটা আমাদের খুব বেশি প্রয়োজন না, বিলাস দ্রব্য, এটার আমদানি আমাদের কমাতে হবে এবং এর ওপরে আমাদের ট্যাক্স বসাতে হবে বেশি করে।
তিনি বলেন, আমরা আঙ্গুর-আপেল না খেলে কী হয়। এখন তো আমাদের নিজেদের দেশে ফলই প্রচুর আছে। আমাদের পেয়ারা আছে, তরমুজ আছে, আমড়া আছে। আমাদের কত কিছু আছে। সেই কারণেই কিন্তু আমরা সবাইকে বলব এ বিষয়টার দিকে সবাই দৃষ্টি দিতে হবে।
রিজার্ভ নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, রিজার্ভ নিয়ে সবাই এখন আলোচনা করে, আমরা সবাই পারদর্শী হয়ে গেছি এতে কোনো সন্দেহ নেই।
১৯৯৬ সালের ২৩ জুন রিজার্ভ পাই ২ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার। আমরা ক্ষমতায় এসে কিছুটা বাড়িয়েছিলাম প্রায় ৪ বিলিনের কাছাকাছি চলে আসি। ২০০৯ সালের ৬ জানুয়ারি ক্ষমতায় এসে রিজার্ভ পাই ৫ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তখন কিন্তু রিজার্ভ নিয়ে এতো আলোচনা হয়নি। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে রিজার্ভ ছিল ১৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। চতুর্থ দফা ক্ষমতা গ্রহণের সময় ৭ জানুয়ারি ২০১৯ রিজার্ভ ছিল ৩২ দশমিক ০৯ বিলিয়ন ডলার।
তিনি বলেন, ৩০ জুন ২০২০ রিজার্ভ ছিল ৩৬ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার, ৩০ জুন ২০২১ তারিখে ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ৩০ জুন ২২ তারিখে ৪১ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। আমরা প্রায় ৪৮ বিলিয়নের কাছাকাছি গিয়েছিলাম। করোনা কমে যাওয়ার পর সবকিছু উন্মুক্ত হওয়ায় আমাদের আমদানি বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে রিজার্ভ কমতে থাকলো। ৩ নভেম্বর ২০২২ তারিখে ৩৫ দশমিক ৭২ বিলিয়ন আমাদের রিজার্ভ আছে। এটা দিয়ে অন্তত ৫ মাসের আমদানি করা সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ডে তিন মাসের আমদানি করার মতো রিজার্ভ থাকলেই যথেষ্ট।
রিজার্ভ কমার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ গেল কোথায়- শুধু বললে তো হবে না। আমরা বিনা পয়সায় করোনার ভ্যাকসিন দিয়েছি। এই ভ্যাকসিন কিন্তু ডলার দিয়ে কিনতে হয়েছে। সিরিঞ্জ কিনতে হয়েছে। করোনাকালে চিকিৎসাকর্মীদের আলাদা ভাতা দিয়েছি।
“খাদ্য উৎপাদনটা বাড়ানো, আমদানিকৃত জিনিসের উপর নির্ভরশীলটা কমানো- সেই জিনিসটা আমাদের করতে হবে। সাথে সাথে রপ্তানি বাড়ানো-কোনে দেশে কী পন্য রপ্তানি করা যায় তারজন্য আমরা চেষ্টা করছি।”

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!