উৎপল দত্ত: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) দেশে মোট ১৩,০১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে। বিদ্যুতের মোট উৎপাদন দেশের একটি নতুন রেকর্ড এবং একটি নতুন মাইলফলক। ঘোষণাটি এসেছে শনিবার রাত ৯ টায়।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর জনসংযোগ পরিচালক সাইফুল হাসান চৌধুরী জানিয়েছেন, শনিবার রাত ৯ টায় বিদ্যুৎ উৎপাদনের এই নতুন রেকর্ড এর খবর পাওয়া গেছে।
২৯ মে, ২০১৯ এর রেকর্ড অনুসারে দেশের সর্বোচ্চ উৎপাদন ছিল ১২,৮৯৩ মেগাওয়াট। বাংলাদেশের পাওয়ার সেক্টর গত ২৪ এপ্রিল, ২০১৯ সালে ১২,০০০ মেগাওয়াট বিদুৎ উৎপাদন চিহ্নিত করে। তার আগের রেকর্ড ছিলো ৭ জুলাই, ২০১৮ সালে। ওই সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ১১,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল। ১৯ মার্চ, ২০১১ সালে বিদুৎ উৎপাদন প্রথমবারের মতো ১০,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। ৩০ জুন, ২০১১ সালে ৯,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছিল।
পাওয়ার সেক্টরকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ২০৩০ সালের মধ্যে ৪০,০০০ মেগাওয়াট বিদুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জনে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে। বড় আকারের এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বড় অংকের বিনিয়োগ প্রয়োজন। দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎপ্রবাহ সুনিশ্চিত করার জন্যই এই ‘বুস্ট আপ’ পদক্ষেপ নেয়া। সরকার এ বছরের মধ্যেই ১০০% নিরবিচ্ছিন্ন বিদুৎপ্রবাহ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা।
একনজরে বিদ্যুৎ খাতের উন্নয়নের চিত্র:
১৩,০১৮ মেগাওয়াট (৩ এপ্রিল, ২০২১)
১২,৮৯৩ মেগাওয়াট (২৯ মে, ২০১৯)
১২,০০০ মেগাওয়াট ( ২৮ এপ্রিল, ২০১৯)
১১,০০০ মেগাওয়াট (৭ জুলাই, ২০১৮)
১০,০০০ মেগাওয়াট (১৯ মার্চ, ২০১৭)
৯,০০০ মেগাওয়াট (৩০ জুন, ২০১৬)
দেশজুড়ে মার্চ মাসের মাঝামাঝি থেকে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। ক্রমবর্ধমান চাহিদার মধ্যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মোট ১৩,০১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ঘোষণা করে। উন্নয়নের ধারাবাহিকতায় এই রেকর্ড একটি নতুন মাইলফলক , একই সাথে দেশের জনগণের জন্য তা স্বস্তিকর।