ডেস্ক রিপোর্ট: দেশে জনসংখ্যার বৃদ্ধির হার আগের বছরগুলোর তুলনায় কমেছে। দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এছাড়া দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। এখন দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ৮ মাস। নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর আর পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। এছাড়া
দেশে শিক্ষার হার বেড়ে ৭৫% হয়েছে। এছাড়া কমেছে শিশু ও মাতৃ মৃত্যুহারও।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২৮ জুন) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
জরিপে দেখা গেছে, জনসংখ্যা বৃদ্ধি কমেছে। স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ।
জরিপে আরও দেখা গেছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ।
জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে এক হাজার ১৪০ জন। আগের বছর ছিল এক হাজার ১২৫ জন।
দেশে এখন খানার গড় আকার ৪ দশমিক ৩ জন। খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮.৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১.৫ শতাংশ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম। রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল প্রকাশ করেন প্রকল্প পরিচালক আশরাফুল হক।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!