ডেস্ক রিপোর্ট: দেশে করোনা সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে সরকারের একটি গবেষণায় পাওয়া গেছে। ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণও পাওয়া গেছে গবেষণাতে। এছাড়া দেশে অজানা আরেকটি ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে।
শুক্রবার (৪ জুন) আইইডিসিআর ও বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি'র যৌথ গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে বলে জানানো হয়েছে।
শনাক্তদের ৩৫ শতাংশেরই বিদেশ ভ্রমণ কিংবা দেশে বাইরে থেকে আসা ব্যক্তির সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই। এছাড়া দক্ষিণ আফ্রিকান (বিটা) ধরন পাওয়া গেছে ১৬ শতাংশের দেহে।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ মে দেশে ভারতীয় ধরন শনাক্তের তথ্য প্রকাশিত হওয়ার পর আইইডিসিআর ও আইদেশি যৌথভাবে ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে কোভিড ১৯ সংক্রমণের এ চিত্র পেয়েছে।
আইইডিসিআর জানায়, সীমান্তবর্তী উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগৃহীত ১৬ নমুনার ১৫টি, গোপালগঞ্জ থেকে ৭ নমুনার সবকটি, খুলনা শহরের ৩ নমুনার সবকটিই ভারতীয় (ডেল্টা) ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আসা সাতজনের দেহে ভারতীয় (ডেল্টা) ধরন পাওয়া গেছে।
ভারতীয় (ডেল্টা) ধরন শনাক্ত হয়েছে রাজধানীতেও। ঢাকা শহর থেকে ৪টি নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সের পর দুইজনের দেহে এটি পাওয়া যায়।
ভারতীয় (ডেল্টা) ধরনের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের এক-চতুর্থাংশই (১০ জন) ২১ থেকে ৩০ বছর বয়সী। ৩১ থেকে ৪০ বছর এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ২০ শতাংশ করে। ১৮ শতাংশের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। ৭ শতাংশের বয়স ১০ বছরের নিচে। আর ১০ শতাংশ ৫০-ঊর্ধ্ব বয়সী।
পাশাপাশি যে ভারতীয় (ডেল্টা) ধরন পাওয়া গেছে সেটিতে ৬০ শতাংশই পুরুষ বলে তথ্যে উঠে এসেছে।
গত বছরের অক্টোবরে ভারতীয় ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত করা হয়। এটি করোনাভাইরাসের আগের ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টটিকে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে অভিহিত করেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!