দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সিলেটের জিন্দাবাজারস্থ হোটেলে গ্রান্ড ব্যাফেটে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাউশীর আঞ্চলিক পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি, (শিল্প পুলিশ) রওশনুজ্জামান সিদ্দিকী।
ইফতার মাহফিলে মুখ্য আলোচক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম আদালত জজ কোর্ট সিলেটের নূরুল আলম নিপু । সেক্টর কমান্ডার ফোরাম একাত্তর'র বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ। যুক্তরাজ্য বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, আল আজাদ। দিরাই এসোসিয়েশন সিলেট'র সভাপতি, রাব্বি কামাল চৌধুরী। এমসি কলেজ সিলেটের সহযোগী অধ্যাপক প্রভির রায়। সিলেট পিডিবি প্রকৌশলী আনোয়ার চৌধুরী। সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ প্রকল্প পরিচালক, ডা.স্বাধীন দাস, সুনামগঞ্জ জজ কোর্ট'র সদস্য এডভোকেট খুরশেদ আলম ও দিরাই উপজেলা জাসদ সাধারণ সম্পাদক, আনিসুল ইসলাম আনিস।
বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ও এমসি কলেজ সিলেটের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ,কে,এম সিফত আলী ও পিজুস কান্তি তালুকদার। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল আলম চৌধুরী টিটু। যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক দিলিপ চন্দ্র রায়, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী, দপ্তর সম্পাদক ঋতু রঞ্জন দে, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিন ইয়ামিন রাসেল, হাওর উন্নয়ন বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সোহেল, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আফিজুল ইসলাম হাফিজ, উপ-প্রচার বিষয়ক সম্পাদক আশরাফ আহমেদ, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সুহাইল আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কবির হোসেন, সঞ্জিত দাস,আলফে সানি চৌধুরী, আজীজুল ইসলাম, তামীম রহমান চৌধুরী প্রমুখ।
এছাড়াও সিলেটে অবস্থানরত দিরাই শাল্লার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিলটি পূর্ণতা লাভ করে।