ডেস্ক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ববি শিক্ষার্থীরা। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথসভায় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি আল-আমিন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেবে বলে জানিয়েছে। এ কারণে, আমরা সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
গতকাল সকালে বরিশালের বিআরটিএ কাউন্টারে ববির দুই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে বিআরটিএর এক শ্রমিক। এতে, ববি শিক্ষার্থীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করলে বিআরটিএর ওই শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনার জের ধরেই গতকাল মঙ্গলবার গভীর রাতে পরিবহনশ্রমিকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শী অন্তত চারজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে নগরীর রূপাতলীতে শিক্ষার্থী মাহমুদুল হাসানের মেসে হামলা করেন কয়েকজন পরিবহনশ্রমিক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাহমুদুলকে উদ্ধারে এগিয়ে যান পাশের বিভিন্ন মেসের শিক্ষার্থীরা। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
পরে ৬০ থেকে ৭০ জন পরিবহনশ্রমিক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রূপাতলী হাউজিংয়ের ১৮, ১৯, ২৩ ও ২৫ নম্বর রোডের মেসগুলোতেও তাণ্ডব চালান। রাত দুইটার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স গিয়ে আরও কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত শিক্ষার্থীরা হলেন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সায়েন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ। আহত শিক্ষার্থীরা হাসপাতালের সার্জারি বিভাগে (পুরুষ) চিকিৎসাধীন।
মঙ্গলবার গভীর রাতে পরিবহনশ্রমিকদের হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেন শিক্ষার্থীরা। হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। বেলা সাড়ে ১১টায় চলমান সংকট নিরসনে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধিদল। বৈঠকে প্রতি তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি ছিল, গতকালের ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং অনাবাসিক সব শিক্ষার্থীর নিরাপত্তা বিধানে পদক্ষেপ নেওয়া।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবরোধে আটকে পড়া একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেলা ১১টার দিকে কুয়াকাটা এক্সপ্রেস নামে অবরোধে আটকা পড়া বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সড়ক অবরোধের কারণে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কুয়াকাটার অভ্যন্তরীণ পথ এবং ঢাকাসহ অন্যান্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!